( দুটি পরীক্ষামূলক ছড়া )

১.

সারারাত মোবাইল ফাইট

বিকেল বেলায় দেখা,

এসব করে হলো আমার

মানিব্যাগটা ফাঁকা ।

২.

ছিলাম আমি বোকা

তাই কি দিলে ছ্যাঁকা ?

তেমন কিছুই হয়নি আমার

লাগছে শুধু একা।

৩.

তুমি আমায় ছ্যাঁকা দিলে

আমি দিলাম আড়ি,

ঠিক করেছি প্রমাণস্বরুপ

কাটবো না আর দাড়ি।

৪.

তোমার আমার অনন্ত প্রেম

শুকিয়ে এখন বাসি,

নতুন আরেক অনন্ত প্রেম

করছে আসি আসি।

উৎসর্গঃ প্রজন্ম ফোরামের সকল বন্ধুদের… বিশেষ করে লুবনা আপুকে (আপুকে পঁচাতে গিয়েই এই ছড়াটা লেখা। প্রজন্মের সেই সব ঝগড়া ঝাঁটির দিনগুলো খুব মিস করি এখনও )

২৯.০৩.০৭

১.
কল কখনো করো না তুমি
দাও শুধু মিসকল ,
এতোদিনে বুঝেছি
প্রেমের কি সুফল ??
২.
ডিজুসে ফ্রি নেই আর,
মিসকল তবু ব্যাক করেছি বারবার
তোমার সাথে কথা বলে আমার
একাউন্ট হয়েছে ছাড়খার।
৩.
কম খেতে বললে তোমায়
মুখটি করো ভার
মোদের প্রেমের ভবিষ্যত
বড়ই অন্ধকার !!
৪.
কল করলে দেখি তোমার
মোবাইল শুধু বিজি,
তোমায় ছাড়া জীবন আমার
এখন অনেক ইজি ।
৫.
মুখে আমার ছাগলা দাড়ি
বলতে লাগে রবিন হুড
এখন কেন দেখলে আমায়
তোল তুমি রিকশার হুড ?

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আমার ছাগলা দাড়ি নেই…