এমন একটা সময় ছিল
ওরা আমার কাছে আসতো না,
এক মূহুর্তের জন্যও না
ওদের কে বারবার কাছে ডাকতাম,
ওরা বলতো
পুরানো পাগল ভাত পায় না …
আর অভিমানে আমি বলতাম-
ঠিক আছে এসো না,
আমার কাছে আসতে হবে না
ওদের সাথে যোগাযোগ ছিল না অনেক দিন,
ডাকতামও না আর কখনো
কি যে হলো একদিন?
ওরা এলো আমার কাছে
একদম দল বেঁধে…
আমার মাঝে বসবাস করতে,
অবসর-ব্যস্ততা সব কিছু কেড়ে নিতে
ওরা এখন আমার মাঝে ছুটে বেড়ায়
অহর্নিশি পাগলের মতো
আমিও ওদের ভালোবাসি এখন…প্রশ্রয় দেই
সব কিছু ভুলে,পরম মমতায়
ওদের দিয়ে ইচ্ছেমতোন মূর্তি গড়ি,
কষ্টের, ভালোলাগার…কখনো একটু ভালোবাসার
কোন অবয়ব থাকে না মূর্তিগুলোর,
তবু তাকিয়ে থাকি নিশ্চুপ…
অদ্ভুত এক ভালোলাগা ভর করে আমাকে,
নিজেকে যেন ঈশ্বরও মনে হয়!
ভাবতে ভালো লাগে ,ওরা আমার সৃষ্টি

[১১.০৪.০৭]