আমি তোমাকেই বলে দেব -
কি যে একা দীর্ঘরাত আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব -
সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া


আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানে না, না জানে আড়াল
জানে কান্নার রঙ, জানে জ্যোৎস্নার ছায়া


তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য, হৃদয়ের শ্রাবণ
তুমি কান্নার রঙ, তুমি জ্যোৎস্নার ছায়া

কন্ঠ-সঞ্জীব

ব্যান্ড-দলছুট

*আজই চলে গেলেন গায়ক সঞ্জীব চৌধুরি…তাঁর এই গানটি আমার অসম্ভব প্রিয়…