জাতিস্মর
এ আকাশ ছেড়ে
একদিন চলে যাবে বিপ্রতীপ।
এ আকাশের সব ব্যস্ততা ভুলে,
দূর আকাশে বহু দূরে
অচেনা কোন মেঘের সাথে বন্ধুত্ব করতে।
সেই আকাশে
অচেনা কয়েক ফোঁটা বৃষ্টিতে
ভিজে নির্বাক হবে জমে থাকা কষ্টগুলো,
সেদিন আকাশ নীলে স্বপ্ন মেখে
স্বপ্নীল হবে বিপ্রতীপ।
একদিন
অচেনা কোন পাখির ঠোঁটে
বিপ্রতীপ খুঁজে পাবে কোন চেনা সুরের তান,
সেই সুরের অনুরণনে
এ আকাশের মেঘগুলো আবার বর্ষা নামাবে।
আর বিস্মৃত কবিতার অবাধ্য শব্দমালারা
শিরা উপশিরায় আঘাতে আঘাতে
জন্ম দেবে কোন এক জাতিস্মরের।
০৪.০৫.০৭
প্রকাশকালঃ 13 Nov 2007 11:37 am 0 টি মন্তব্য


