আজ দুপুরে ঢাকায় ফিরলামএসে মেসেঞ্জারে লগইন করেই একটি অফলাইন মেসেজ পেলামপারুআপুর আফলাইন…একটা ওয়েব লিঙ্ক…সঞ্জীব চৌধুরি আর নেই…একটি দীর্ঘশ্বাস ফেললাম…খবরটি শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলাম
গত শুক্রবার সকালে উঠেই পেলাম কবি মমিনুল মউজউদ্দিনের মৃত্যুসংবাদচোখের সামনে সিডরে আক্রান্ত মানুষের হাহাকারের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যাপত্রিকায় লাশের বিভৎস ছবিগুলো শুধু দীর্ঘশ্বাস বাড়িয়ে যায় লাশের ছবি দেখতে দেখতে ক্রমশ অনুভুতি ভোতা হয়ে পড়ছে দেশের মানুষের ভাগ্যে শুধু লাশের ছবি…তাই বুঝি আজ ৩০ লক্ষ লাশের ছবি ভুলে চুপ করে বসে আছে…কে জানে?
এরই মাঝে অলৌকিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড্ড তাড়াতাড়িই দলছুট হলেন সঞ্জীব চৌধুরিবেশির ভাগ বিখ্যাত শিল্পীদের জীবন যাপন কিছুটা অনিয়ন্ত্রিত হয়যদ্দুর শুনেছি সঞ্জীব চৌধুরিও ছিলেন তেমনযাই হোক, আবার কাছের কেউ কেউ বলছেন, জীবনকে উপভোগ করে গেছেন সঞ্জীব চৌধুরিতবু মাত্র ৪৩ বছর কি খুব বেশি?
যাই হোক, সঞ্জীব চৌধুরি থাকবেন… আমি তোমাকেই বলে দেবকিংবা আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদগানের মাঝে
পৃথিবীর সমান বয়সী ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক তাঁর গানগুলো…এই অসম্ভব ব্যতিক্রম কন্ঠের অধিকারী এই শিল্পীর বিদেহী আত্মার প্রতি রইল গভীর শ্রদ্ধা