দহন
মাথার ভেতর যুদ্ধ চলছে,
কার জয় হবে?
কাব্য, নাকি প্রযুক্তির?
কি লিখব আজ?
কোন সস্তা প্রেমের কবিতা,
নাকি কাঠখোট্টা প্রযুক্তির কোন কিছু?
ভেবে ভেবে শুধু দীর্ঘশ্বাস বাড়ছে,
দীর্ঘশ্বাসের সাথে বাড়ছে কার্বন-ডাই অক্সাইড,
গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বাড়ছে
পৃথিবীর তাপমাত্রা বাড়ছে
মাটির তাপমাত্রা বাড়ছে
জলের তাপমাত্রা বাড়ছে
বাতাসের তাপমাত্রা বাড়ছে,
আমার ভ্রুক্ষেপ নেই এসবে
কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে
ঘড়ির কাঁটা লাফিয়ে সামনে চলেছে,
মাথার ভেতর যুদ্ধ বাড়ছে
বুকের দীর্ঘশ্বাস বাড়ছে
মাথার তাপমাত্রা বাড়ছে
ঘরের তাপমাত্রা বাড়ছে
পৃথিবীর তাপমাত্রা বাড়ছে
সবকিছু যেন আজ দহনের অপেক্ষায়…
[১৬.০৪.০৭]
প্রকাশকালঃ 14 Nov 2007 10:49 am 0 টি মন্তব্য


