পরিধি
-
বৃষ্টি ভালো লাগে না আমার,
তবু এসে বারান্দায় দাঁড়াই।
নিবির্কার ভঙ্গিতে
বৃষ্টির ফোঁটাগুলো ঝরতে থাকে।
অবাধ্য শব্দমালাদের মতো
কয়েক ফোঁটা বৃষ্টি আমায় স্পর্শ করে ,
ভিজিয়ে দিয়ে যাবার অপচেষ্টায়।
আমি সিক্ত হই না,
রসদ খুঁজে পাই না
একফোঁটা অনুভূতি জন্ম দেবার।
এ পৃথিবী তাই ভিজতে থাকে,
আমি ছাড়া।একসময় অবাধ্য বৃষ্টি তার মাত্রা বাড়ায়,
সমান তালে ফোঁটাগুলো।
যে শহরটা দানবের মতো চোখ রাঙ্গায় প্রতিনিয়ত
আজ ভিজতে থাকে অসহায়ের মতো।
আমিই কেবল শুকনো থাকি,
পরিধি বাড়িয়ে যাই আমার শুষ্কতার।২৬.০৭.০৭
প্রকাশকালঃ 14 Nov 2007 10:51 am 0 টি মন্তব্য


