উৎসর্গঃ প্রয়াত কবি শামসুর রাহমান

কবি,

একদিন তুমি বলেছিলে-

এ শহর কখনো ক্লান্ত হয় না শবানুগমনে

তুমি যেদিন চলে গিয়েছিলে,

আমার অবাধ্য শব্দমালারা সেদিন খুব ক্লান্ত হয়েছিলো।

বাতাস ভারি হয়ে উঠেছিলো তোমার শূণ্যতায়।

কিন্তু, এ শহরটা একটুও ক্লান্ত হয়নি,

হিংস্র দানবের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে,

এক মুহূর্তও থেমে থাকেনি।

সত্যি খুব নিষ্ঠুর এ শহরটা!

দয়া মায়া নেই একেবারেই।

এ শহরটাকে তবু ভালোবাসতে ইচ্ছে হয় আমার।

মনে হয়,

এ শহরেইতো ঘুমিয়ে আছো তুমি… ।