স্বর্গে যেতে চাইনা মাগো আমি
স্বর্গে যেতে চাইনা মাগো আমি
তোমার কোলে রাখতে দিও মাথা
মিছে আমি স্বর্গ খুজে বেড়াই
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা ।
এদিক সেদিক সারা বিশ্ব ঘুড়ে
পাইনি কোথাও চেনা মাটির ঘ্রান
সবুজ ছোঁয়া বাংলা মায়ের কোলে
তাই খুঁজে যাই শেকড়ের সন্ধান
ঠিক যখনি থাকি মায়ের কোলে
স্বর্গ দেখি তার আঁচলে বাধা
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা।
স্বর্গে জানি অনেক কিছু পাবো
অনেক পাওয়া দেখবে দু’টি চোখ
কে ভড়াবে মনের অলি গলি
কে শোনাবে হৃদয় ছোঁয়া শ্লোক
সব পেয়ে যাই আমার মায়ের কোলে
স্বর্গ দেখি তার আঁচলে বাধা ।
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা।
কথাঃ জুলফিকার রাসেল
সুর ও সঙ্গীতঃ বাপ্পা মজুমদার
শিল্পীঃ আনা
[গানটা কিছুদিন আগে শোনা। সচলায়তনের এক ব্লগার শেয়ার করেছিলেন। গানের কথাগুলো অসাধারনত, শিল্পীর কন্ঠটিও ব্যাতিক্রম। এক কথায় হৃদয় ছুঁয়ে গেছে...তাই প্রিয় গানের তালিকায় যুক্ত করে রাখলাম]
প্রকাশকালঃ 15 Nov 2007 08:34 am 0 টি মন্তব্য


