Archive for November, 2007

পৃথিবীর পথে বিপ্রতীপ

স্থিরচিত্র

একঘেঁয়ে পথচলায়
পথিক বড্ড ক্লান্ত আজ।
ফেলে আসা পথ ধরে
সে আবার ফিরে যেতে চায়,
যে পথে দাঁড়িয়ে একদিন
সূর্য হবার স্বপ্ন দেখেছিলো,
হতে চেয়েছিলো
দূর আকাশের উজ্জল নক্ষত্রমালার একজন।
পথিক সূর্য হতে পারে নি,
হতে পারেনি জ্বলজ্বলে কোন নক্ষত্র।
অমাবস্যার বুকে
স্বপ্নের প্রেতাত্মারা আজ ছটফট করে,
দিগন্ত ছোঁয়ার জন্যে আবার ডানা মেলতে চায় যেন।
ঘড়ির কাঁটা তবু উল্টো ঘুরে না।
মৃত নদীটা প্রমত্তা হয়ে উঠে অভিমানে,
অশরীরী স্রোতের [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

মায়াহ্রদ

ঐ দূর পাহাড়ের ওপারে হারিয়ে গেছে সূর্যটা।
মেঘের মুকুট পড়া, এখন গোধূলি বেলা।
চারপাশে অজস্র কবিতার আনাগোনা,
এই আমি এখন আমার কাছেই খুব অচেনা।
মায়াহ্রদের দর্পণে অস্পষ্ট প্রতিবিম্ব,
কে এই আমি?
অচেনা প্রতিবিম্বের মাঝে হাত ভিজিয়ে দিয়ে ভাবি,
ওই দূর পাহাড়ের বাঁকটা পার হলেই অন্য পৃথিবী,
দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়।
একটু একটু করে এ পৃথিবী ছেড়ে এগিয়ে যাই
সেই অন্য পৃথিবীতে।
পাহাড়ের মাথায় সন্ধ্যার মেঘমালা,
একটা [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

শহর ও একজন কবি

উৎসর্গঃ প্রয়াত কবি শামসুর রাহমান
কবি,
একদিন তুমি বলেছিলে-
‘এ শহর কখনো ক্লান্ত হয় না শবানুগমনে’।
তুমি যেদিন চলে গিয়েছিলে,
আমার অবাধ্য শব্দমালারা সেদিন খুব ক্লান্ত হয়েছিলো।
বাতাস ভারি হয়ে উঠেছিলো তোমার শূণ্যতায়।
কিন্তু, এ শহরটা একটুও ক্লান্ত হয়নি,
হিংস্র দানবের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে,
এক মুহূর্তও থেমে থাকেনি।
সত্যি [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

পরিধি

বৃষ্টি ভালো লাগে না আমার,
তবু এসে বারান্দায় দাঁড়াই।
নিবির্কার ভঙ্গিতে
বৃষ্টির ফোঁটাগুলো ঝরতে থাকে।
অবাধ্য শব্দমালাদের মতো
কয়েক ফোঁটা বৃষ্টি আমায় স্পর্শ করে ,
ভিজিয়ে দিয়ে যাবার অপচেষ্টায়।
আমি সিক্ত হই না,
রসদ খুঁজে পাই না
একফোঁটা অনুভূতি জন্ম দেবার।
এ পৃথিবী তাই ভিজতে থাকে,
আমি ছাড়া।
একসময় অবাধ্য বৃষ্টি তার মাত্রা বাড়ায়,
সমান তালে ফোঁটাগুলো।
যে শহরটা দানবের মতো চোখ রাঙ্গায় প্রতিনিয়ত
আজ ভিজতে থাকে অসহায়ের মতো।
আমিই [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

দহন

মাথার ভেতর যুদ্ধ চলছে,
কার জয় হবে?
কাব্য, নাকি প্রযুক্তির?
কি লিখব আজ?
কোন সস্তা প্রেমের কবিতা,
নাকি কাঠখোট্টা প্রযুক্তির কোন কিছু?
ভেবে ভেবে শুধু দীর্ঘশ্বাস বাড়ছে,
দীর্ঘশ্বাসের সাথে বাড়ছে কার্বন-ডাই অক্সাইড,
গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বাড়ছে
পৃথিবীর তাপমাত্রা বাড়ছে
মাটির তাপমাত্রা বাড়ছে
জলের তাপমাত্রা বাড়ছে
বাতাসের তাপমাত্রা বাড়ছে,
আমার ভ্রুক্ষেপ নেই এসবে
কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে
ঘড়ির কাঁটা লাফিয়ে সামনে চলেছে,
মাথার ভেতর যুদ্ধ বাড়ছে
বুকের দীর্ঘশ্বাস বাড়ছে
মাথার তাপমাত্রা বাড়ছে
ঘরের তাপমাত্রা [...]

ভালো লাগে...

বীক্ষণ : সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক অনলাইন পত্রিকা

সময়ের সাথে বদলে যাওয়াটাই স্বাভাবিক। তাই সময়ের টানে লিটল ম্যাগাজিন যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময়টাতে পালটে দেবার প্রত্যয়ে অনলাইনে যাত্রা শুরু করেছে বীক্ষণ। অনলাইনে বিভিন্ন ধরনের বাংলা ওয়েব সাইট থাকলেও ভালো কোন সাহিত্য পত্রিকা নেই। বীক্ষণ এক্ষেত্রে একটি ব্যাতিক্রমী উদ্যোগ।
‘বীক্ষণ’ মূলত সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক অনলাইন পত্রিকা। এই পত্রিকায় বিভাগ [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

আমাদের প্রযুক্তি

প্রযুক্তির সবকিছু চাই বাংলায়…এই শ্লোগাণকে সামনে রেখে সম্প্রতি যাত্রা শুরু করেছে বাংলা ভাষায় বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম অনলাইন ফোরাম ‘আমাদের প্রযুক্তি‘। অনলাইনে বিভিন্ন ধরনের দেশী ফোরাম সাইট থাকলেও বেশির ভাগই বিনোদন নির্ভর ও আড্ডার। শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফোরাম সাইট নেই। আর যেগুলো আছে সেসবেও মতামত আদান প্রদানের মাধ্যমও ইংরেজী কিংবা বাংরেজী। [...]