Archive for November, 2007

ভালো লাগে...

ছাড়পত্র-সুকান্ত ভট্টাচার্য

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

নিশিকন্যা

চারপাশে আজ দিন বদল,
তোমার শুধু রাত।
এক নাম থেকে অন্য নাম
এক হাত থেকে অন্য হাত
বদলের খেলায় ক্লান্ত তুমি খুব
তবু ঘুম নেই চোখে,
জেগে না থাকলে
তোমার ঐ বস্তির খুপরি ঘরটাতে
কাল সূর্য দেবতা এক টুকরো আলো জ্বালবে না,
ঈশ্বরেরা তোমার ঠোঁট ভিজিয়ে দেবে না এক ফোঁটা চরণামৃতে।
তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো?
কেন? কিসের লজ্জায়?
মরচে পড়া ঈশ্বরের মূর্তিরা নির্লজ্জের মতো [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ, স্বদেশ

এক অভিমানী পথিকের জন্য…

অন্য পথে হেঁটেছিলে তুমি সব সময়,
যে পথে ছিলো পথিকের বড্ড অভাব,
অভিমানে যে পথের বুকে ঘাস জন্মেছিল একটু একটু করে।
অলৌকিক ইষ্টিমারে চেপে
ঘুরে বেড়িয়েছিলে তুমি
এই ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে।
তুমি নষ্ট করতে চেয়েছিলে
জেগে উঠা এক
বিষাক্ত অপ-পাকিস্থানের ভ্রুণ,
লাল নীল দ্বীপাবলী জ্বেলে
আলো ছড়াতে চেয়েছিলে
এই ছাপান্ন হাজার বর্গমাইলের আনাচে কানাচে।
মানুষ হিশেবে এই ছিল তোমার অপরাধ সমূহ…।
এরই শাস্তি হিসেবে সে বার
বইমেলায় প্রতিটি [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

জাতিস্মর

এ আকাশ ছেড়ে
একদিন চলে যাবে বিপ্রতীপ।
এ আকাশের সব ব্যস্ততা ভুলে,
দূর আকাশে বহু দূরে
অচেনা কোন মেঘের সাথে বন্ধুত্ব করতে।

সেই আকাশে
অচেনা কয়েক ফোঁটা বৃষ্টিতে
ভিজে নির্বাক হবে জমে থাকা কষ্টগুলো,
সেদিন আকাশ নীলে স্বপ্ন মেখে
স্বপ্নীল হবে বিপ্রতীপ।

একদিন
অচেনা কোন পাখির ঠোঁটে
বিপ্রতীপ খুঁজে পাবে কোন চেনা সুরের তান,
সেই সুরের [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

অবাধ্য শব্দমালা এবং কর্কশ বেহালা

কাল পরীক্ষা…
পড়ায় মন বসতে চাইছে না একদম
চোখের সামনে কদাকার সব সমীকরন
যেন জীবনের চেয়েও জটিল সবকিছু !!
কিছুতেই মাথায় ঢুকছে না,
মাথার ভিতরে শুরু হয়েছে অবাধ্য শব্দের ছুটোছুটি…।
অসহায়ের মতো ওদের বলি-
‘আমার সময় নেই
কাল পরীক্ষা…
আমায় আজকের মতো মুক্তি দাও,
আরেকদিন এসো…’
ওরা হেসে উঠে,
সক্রেটিসের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে-
‘সারাটা জীবনইতো একটা পরীক্ষা…
আজ এসেছি…
আর কখন আসবো ঠিক আছে?’
ওদের দার্শনিক উক্তির কাছে আমায় [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

কবি

তারাশঙ্করের ‘কবি’ পড়লে কার না কবি হবার সাধ জাগে ! তার উপর চারপাশে এত কবি …এই বাজারে কয়েকটা ভাবের কবিতা না লিখলে চলবে কিভাবে? না হয় তারাশঙ্করের ‘কবি’র মতো কোন ঠাকুরঝির সন্ধান পাইনি ,তাই বলে কি কবিতা লেখা যাবে না? নাহ্… আর দেরি করা যায় না…এক আধটা কবিতা এবার লিখতেই হবে । কিন্তু শুধু ইচ্ছে [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

বেহালার গল্প

একটা ছেলে কাঁধে গিটার ঝুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে…।এরকম দৃশ্য দেখে,একসময় খুব ইচ্ছে হয়েছিলো গিটার শেখার।বুয়েটে এসে আহসানউল্লা হলের সেরা আড্ডাবাজ গণরুম ১০১-এ উঠে,সেই ইচ্ছেটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো।একথা শুনে,আমাদের ১০১-এর নিয়মিত অতিথি সুকান্তি বলল,বস্ গিটার শিখবা কেন?গিটারের চেয়ে বেহালায় ভাব বেশি।বরং আসো বেহালা শিখি।আইনষ্টাইনও বেহালা বাজাতেন। কথাটা বেশ মনে ধরলো,পোলাটা খারাপ কথা কয় [...]