Archive for November, 2007

মতামত

মধ্যাহ্ন

অনেকদিন ধরে বই পড়ার সময় পাই না। দু’এক পাতা পড়ার পর আর পড়া হয়ে উঠে না। সম্প্রতি হুমায়ুন আহমেদের ‘মধ্যাহ্ন’ বইটি পড়লাম। লেখাটি শুরু করার আগে বলে নেয়া প্রয়োজন আমি সাহিত্যের নাড়ি নক্ষত্র খুব কমই বুঝি। এছাড়া এখানে নিয়মিত যারা লিখেন তাদের সবার লেখাই অত্যন্ত উচ্চমার্গীয়। তাই দয়া করে কেউ লেখাটিকে সাহিত্য সমালোচনা ভেবে ভুল [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ, ভালো লাগে...

মা

[নিজের লেখা সবচেয়ে প্রিয় কবিতা...]
এ ঘরের দেয়াল রঙ বদলায়,
শুধু তার দিনলিপিটা একঘেঁয়ে রয়ে যায়।
রান্না ঘর থেকে সদর দরজা পর্যন্ত,
আমার মায়ের পৃথিবী।
অনেকটা ফ্রেমে বাঁধানো,
যেন যত্নে আঁকা কোন শিল্পীর ছবি।
এই ফ্রেমের বাইরে মাত্র ক’বার,
হাসপাতালের বিছানায় শোয়া
এক টুকরো পাকানো দড়ির মতো।

এ সংসার
প্রতিদিন সাজে নানান ব্যস্ততায়,
মায়ের মুখখানা জীর্ণতায় [...]

ভালো লাগে...

আকাশে অনেক মুখ-শামসুর রাহমান

এ কেমন সন্ধ্যা ঘিরে ধরেছে আমার
প্রিয় এই শহরকে আজ। চতুর্দিকে
গুঁড়িয়ে পড়ছে ঘরবাড়ি। নরনারী, শিশুদের
বুকফাটা কান্নায় কাঁপছে পথঘাট, গাছপালা।
এই তো নিজেকে আমি ইট, পাথরের
স্তূপ থেকে আহত শরীর তুলে দেখি আশেপাশে,
সবদিকে অগণিত লাশ, কোনও কোনও
স্থানে ভাঙা পুতুল-জড়ানো হাতে নিষ্প্রাণ বালিকা।
আমাদের ছোট ঘরবাড়ি খুঁজে খুঁজে
আখেরে অধিকতর ক্লান্ত শরীরে অজানা
জায়গায় ভগ্নস্তূপে বসে পড়ি। হঠাৎ সমুখে
একটি ধূসর খাতা দেখে দ্রুত [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ল্যাপটপ সম্পর্কিত টিপস

বাংলাদেশের বাজারে এ সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি পন্যের নাম ল্যাপটপ। বহনের সুবিধা থাকায় এই পন্যটি একজন প্রযুক্তি মনস্ক মানুষের জীবনযাপন অনেকটাই সহজ করে দেয়। তাই আজকাল একজন আধুনিক মানুষের একটি ল্যাপটপ না থাকলেই নয়। কয়েক বছর আগেও ল্যাপটপ ছিল সাধারনের নাগালের একেবারে বাইরে। সম্প্রতি বাংলাদেশের বাজারে কম মূল্যে বেশ কিছু ভালো ব্র্যন্ডের ল্যাপটপ এসেছে। ফলে [...]