বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আঁকি নাকো স্বপন।
কন্ঠঃ কৃষ্ণকলি
* গানটার সন্ধান প্রথমে দিয়েছিলো ইয়াহু ৩৬০’র ব্লগার জেরিন…প্রথমবার শুনে ভেবেছিলাম মৌসুমি ভৌমিক বা ভারতের অন্য কোন শিল্পীর কন্ঠ…পরে শুনলাম গানটা বাংলাদেশের একজন শিল্পী…। মন খারাপ করা গান…শুনলে মন আরোও খারাপ হয়…তবু মন খারাপের সময় এমন গান শুনতেই ভালো লাগে…
প্রকাশকালঃ 30 Dec 2007 05:26 pm 9 টি মন্তব্য



মন খারাপ হয় বলেই আমরা ভালো থাকি।
দোস্ত, এক্কেবারে মনের কথা বলে দিলি। এখন আসলে মন খারাপ থাকলেই ভালো লাগে। মাঝে মাঝে মন ভালো থাকলে মনে হয়…এইতো একটু পরে খারাপই থাকবে…অল্প সময়ের জন্য ভালো হয়ে আর লাভ কি…
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা
নিশূন্য অঞ্চল
আমি পাতার দলে আছি
ডানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস……………
ধন্যবাদ পার্থদা…
বিপ্র,
আপনার ব্লগ দেখে উতসাহিত হয়ে বানহ্লায় লিখতে শুরু করলাম। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে বাংলা দেখাচ্ছে না। এব্যাপারে একটু আলোকপাত করলে খুব ভালো হবে। আপনাকে আগাম ধন্যবাদ।
@moharb
বাংলার ব্লগিংয়ের ভুবনে স্বাগতম…ইন্টারনেট এক্সপ্লোরারে না আসার কোন কারন দেখছি না। সাধারনত ফায়ারফক্সে সমস্যা হয়।
আচ্ছা, complex scripts ইনস্টল করেছেন কি?
এখান থেকে ইনস্টল করতে দেখতে পারেনঃ
http://www.omicronlab.com/go.php?id=38
এরপরেও ঠিক না হলে জানাবেন। আমি সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ।
@moharb
যদি আপনার ওয়ার্ডপ্রেসে সমস্যা হয়ে থাকে তাহলে সেটা থিমের সমস্যা। ওয়ার্ডপ্রেসের সব থিম ইউনিকোড সাপোর্ট করে না। সে কারনে বাংলা ভেঙ্গে যায়।
Dhonyobad Bipro. Deri-te uttor dewar jonye dukkhito.
Ebhabe bangla likhchhi tar karon type korar samoi bangla font-er size khub chhoto dekhacche.
@moharb
আপনি কোন ফন্ট ব্যবহার করছেন? আদর্শলিপি ফন্ট ব্যবহার করে দেখতে পারেন…আমার BanglaHelp বিভাগে লিঙ্ক পাবেন।