আমরা সবসময় হিট!
আমাদের মানবতাবোধ খুব বেশি। তাই আমরা কি-বোর্ড আর আঙ্গুলের সঙ্গমে একের পর এক ব্লগ প্রসব করি…সাংবাদিকতায় আমরা সত্য প্রকাশে নির্ভীক। সিডর, ভূমি ধ্বস, দূর্ভিক্ষ কিংবা ইয়াবা ইস্যু …সবখানেই আমরা সোচ্চার।
সিডরে আক্রান্তদের অনেকেই হয়তো খোলা আকাশের নিচে এখনও। আমরা জানিনা মুহূর্তের মাঝে সবকিছু হারানো দুবলার চরের মানুষেরা কেমন আছেন…জানার প্রয়োজনও নেই। তারা একসময় আমাদের মানবতাবোধ প্রকাশের হাতিয়ার ছিলেন। এখন তাদের আর গুরুত্ব নেই। যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ইয়াবা’র নায়ক-নায়িকারা এখন জামিনে। সেটা অবশ্য এখন আর গুরুত্বপূর্ণ সংবাদ নয়। কারন, এখন আর এসব নিউজ কেউ খায় না। এখন আমাদের প্রধান বিষয় দেশের চলমান নিরব দূর্ভিক্ষ…। এখন হিট ছবি হচ্ছে নায্যমূল্যের চালের দোকানের সামনে দীর্ঘ লাইন…কিছুদিন পর হয়তো এই ছবিও ঠান্ডা হয়ে যাবে…
প্রকাশকালঃ 12 Apr 2008 04:27 pm 0 টি মন্তব্য


