তোমার চোখ এতো লাল কেন-নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’
বহুদিন আগে এক অনুষ্ঠানে আবৃত্তি শুনেছিলাম। আজ স্যামহোয়ারে খুঁজে পেলাম কবিতাটা।
প্রকাশকালঃ 23 May 2008 08:18 am 9 টি মন্তব্য



nirmolendu guner beshirbhag kobitar topic i amar khub kharap lage, uni meyeder niye ja lekhe shegula pore boiyer pata chire filte iccha kore. kintu kobita lekhar dhoron ta khub valo lage, khali topic nirbachone uner aktu shomossha ache bole mone hoy.
টুশকি,
নির্মলেন্দু গুণের খুব বেশি কবিতা পড়িনি। তাই তার সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। তবে সাধাসিধে শব্দের কবিতা আমার বরাবরই ভালো লাগে…
আমি কবিতা পড়িনা, কারন হয়ত কবিতা বুঝার সীমাবদ্ধতা আছে আমার, কিন্তু কিছু কিছু কবিতা দাগ কেটে যায় মনে যা আমার হৃদয়ের অব্যক্ত কথা প্রকাশ করে। গুণদার এই কবিতাটি পড়ে ঠিক এ ভাবনাটাই আসলো মনে।
Mindblowing! I think Je kono kobitaprio manuseri ae kobita valo lagbe!
tar a kobita ta oneak sundor,,,amar oneak posonder kobita,,,,,,,,,,,,,,,,,,,
ami obhibhuto
এগুলো তো আমার নিজের কথা,যেন নির্মলেন্দু গুণ আর আমি একই ….একই চাহিদা কেমনভাবে মিলে মিশে গেল।
ami kobi hesebe takei valobashi
bar bar tar kasei fireji
tar amon kuno kobita nei je amar valo lageni
অনার ভালবাসার কবিতা ভালই লাগে। হয়তো ওনাকে ভালোলাগে বলেই মুগ্ধ হয়ে অনুধাবন করতে থাকি “কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক”