ব্লগিং এর নেশা কিছুদিন আগেও মারাত্বক ছিলইদানিং অলসতার কারনে বড় কিছু লেখা হয়ে উঠছে নাতাই মিনি ব্লগিং প্লাটফর্ম হিসেবে টুইটার-কে বেছে নিয়েছিবেশ ভালোই লাগছে…অল্প কথায় কাজ শেষ!
আজ ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার থেকে টুইটার আপডেটের জন্য একটা টুল খুঁজছিলাম টুইটারের এমন একটি সুবিধা ছিলকিন্তু সেটা বন্ধ করে দেয়া হয়েছেঅবশেষে ডেস্কটপ থেকে টুইটার আপডেটের জন্য একটা ডেস্কটপ টুইটার ক্লায়েন্ট খুঁজে পেলামদৃষ্টিনন্দন ইন্টারফেসের এই ডেস্কটপ ক্লায়েন্টের নাম স্নিটার’ (Snitter) ! এটি ডেভোলপ করা হয়েছে অ্যাডোব এয়ার দিয়েতাই এর পাশাপাশি অ্যাডোব এয়ারটিও ইনস্টল করতে হবেউইন্ডোজ এবং ম্যাক সংষ্করন থাকলেও এর লিনাক্স সংষ্করনের এখনও কাজ চলছেএছাড়া আমাদের জন্য আরেকটি বড় সমস্যা হলো এতে ইউনিকোড সাপোর্ট নেইতাই স্নিটার থেকে বাংলায় কিচির মিচির করা সম্ভব নয়তাই হাঙ্গামা করার ইচ্ছে না থাকলে ওয়েবে ঢুকেই আপডেট করা ভালো…

-স্নিটার ডাউনলোড এবং এর বিভিন্ন ফিচার ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এখান থেকে
-
টুইটারে আমার কিচির মিচির শুনতে এখানে ক্লিক করুন…
-
টুইটার সম্পর্কে যারা এখনও জানেন না তারা এখান থেকে টুইটারের বাংলা রিভিউ দেখতে পারেন