সম্প্রতি প্রকাশিত হলো মুক্তিযুদ্ধ বিষয়ক ই-সংকলন ফিরে দেখা ৭১ । ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধভিত্তিক লেখাগুলোকে এক মলাটের মাঝে নিয়ে এসেছেন স্যামহোয়ারইন ব্লগের ব্লগার লোকালটক। তাকে সহায়তা করেছেন স্যামহোয়ারইনের দুই ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ব এবং নেমেসিস। বেশির ভাগ লেখাই বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ স্যামহোয়ারইনে প্রকাশিত।

আজ সংকলনটি ডাউনলোড করলাম। ধীরে ধীরে পড়বো। এক নজরে দেখলাম পুরোটা সংকলন। মুক্তিযুদ্ধ নিয়ে অসাধারন সব তথ্যভিত্তক লেখা, চমৎকার প্রচ্ছদ, গ্রাফিক্স-সব মিলিয়ে আসলেই অসাধারন একটি কাজ হয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রমে এই অসাধারন উদ্যোগটি আলোর মুখ দেখেছে তাদেরকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে।

পিডিএফ আকারে সংকলনটি বিনামূ্ল্যে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। এই লিঙ্কটি কাজ না করলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন।