বিপ্রতীপ এখন গপসপে!
‘তো হয়ে যাক, কিছু গপসপ! ’ এই শ্লোগান নিয়ে গপসপের শুরু এ বছরের ২৬ শে মার্চ। কিন্তু আমি গপসপ প্রথম শুনলাম…থুক্কু…দেখলাম গত শুক্রবার। বিভিন্ন সাইট ঘাটতে ঘাটতে গিয়ে উপস্থিত হলাম গপসপে। অনেকদিন আগেই শুনেছিলাম হাসিন ভাই বাংলায় একটি সোস্যাল নেটওয়ার্কিং সাইটের কাজ করছেন। সেটা যে ইতোমধ্যে চালু হয়ে গেছে তা জানতাম না। তবে সাইটটি এখনও বেটা পর্যায়ে আছে।

চমৎকার দৃষ্টিনন্দন এই সাইটটিকে ভালো লাগার প্রথম এবং প্রধান কারন হচ্ছে এর সবকিছু বাংলায়! এটি গতানুগতিক ব্লগ বা সোস্যাল নেটওয়ার্কিং সাইটের চেয়ে বেশ আলাদা। প্রাথমিকভাবে আমার কাছে অনেকটা টুইটারের মতোই মনে হয়েছে। অল্প কথায় জানিয়ে দেয়া যাবে যেকোন কিছু…। এছাড়া রয়েছে ওয়েবভিত্তিক বাংলা কি-বোর্ড। হাসিন ভাই সম্প্রতি গপসপের জন্য একটি চমৎকার ভার্চুয়াল কি-বোর্ড ডেভোলপ করেছেন। এছাড়াও আরোও বিভিন্ন ফিচার আসলে গপসপ যে আরোও জমে উঠবে এ ব্যাপারে সন্দেহ নেই।
আজ মেসেঞ্জারে হাসিন ভাইকে বলতেই মুহুর্তের মাঝেই গপসপের আমন্ত্রণ কোড পেয়ে গেলাম। আপনি চাইলে এখানে অনুরোধ করুন।
তাহলে আর দেরি কেন?
হয়ে যাক, কিছু গপসপ!
প্রকাশকালঃ 20 Jul 2008 12:41 am 0 টি মন্তব্য


