~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সহজ করে নবায়নযোগ্য শক্তি

লেখকঃ মুহম্মদ আবুল হাসান ও বিপ্র রঞ্জন ধর

প্রকাশকঃ টেকনোলজি টুডে

প্রথম প্রকাশঃ মার্চ ২০০৮

মোট পৃষ্টাঃ ১০৩

ISBN: 9847024400000

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[নিজের ঢোল একটু পিটাই...যেহেতু নিজের প্রথম বই...]

আজই প্রেস থেকে হাতে এলো আমার প্রথম বই সহজ করে নবায়নযোগ্য শক্তি। বইটি আমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক সাময়িকী টেকনোলজি টুডে সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আবুল হাসান যৌথভাবে লিখেছি। ২০০৫ সালে টেকনোলজি টুডে প্রযুক্তিকে সহজ ভাষায় সাধারন পাঠকের কাছে পৌছে দেয়ার জন্য লক্ষ্যে সহজ করেশিরোনামে প্রকাশনার উদ্যোগ গ্রহন করে।এই সিরিজের প্রথম বই সহজ করে রোবট টেকনোলজিযৌথভাবে লিখেছিলেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষক ড. আবু মোঃ আজিজুল হক এবং প্রকৌশলী মুহম্মদ আবুল হাসান। এরপর দীর্ঘ বিরতি দিয়ে প্রকাশিত হলো এই সিরিজের দ্বিতীয় বই সহজ করে নবায়নযোগ্য শক্তি। এই বইটিতে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে মৌলিক এবং প্রাথমিক বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ব্যবহার করা সম্ভব কিনা সে বিষয়েও কিছুটা আলোকপাত করা হয়েছে। প্রায় এক বছর আগে লেখা এই বইটি টেকনোলজি টুডের নিজস্ব জটিলতায় বিলম্বে প্রকাশ করেছে। বইয়ের কিছু অধ্যায় আগে মাসিক টেকনোলজি টুডে-তে প্রচ্ছদ এবং পার্শ্ব রচনা হিসেবে প্রকাশিত হয়েছে।

বইটি মূলত সাধারন পাঠকদের কথা মাথায় রেখেই লেখা। আর আমরাও এ ব্যাপারে কোন বিশেষজ্ঞ নই ( তবে ভবিষ্যতে এ নিয়ে পড়ার ইচ্ছে আছে)। তাই অনেক সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক। তবু যদি বইটি পড়ে নবায়নযোগ্য শক্তি সম্পর্কে অজ্ঞ কেউ যদি নূন্যতম ধারনাও অর্জন করতে পারেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। বইটির জন্য বিভিন্নভাবে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন শামীম ভাই, তপু এবং নুভান।তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শামীম ভাইকে বইটি খুব শীঘ্রই পাঠাবো, তাহলে যাবতীয় ভুল ত্রুটি জানা যাবে। বইটি সম্ভবত ঢাকা নিউ মার্কেটের আলীগড় লাইব্রেরীতে পাওয়া যাবে।

বইয়ের অধ্যায় সমূহঃ

শক্তি

নবায়নযোগ্য শক্তি

সৌরশক্তি

বায়ুশক্তি

বায়োগ্যাস

বায়োডিজেল

জলবিদ্যুৎ

ফুয়েল সেল

জিওথার্মাল এনার্জি

নিউক্লিয়ার এনার্জি

আবর্জনা থেকে শক্তি

টাইডাল এনার্জি

হাতে কলমে নবায়নযোগ্য শক্তি