তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মুক্তির গান’ দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। ‘মুক্তির গান’ চলচ্চিত্রে বেশ কিছু অসাধারন গান আছে…

লিরিকঃ
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
[শিল্পীঃ সম্ভবত বিপুল ভট্টাচার্য্য]

এই গানটা যতোবার শুনি বুকটা হুহু করে উঠে। এই গানটাই কেন যেন বারবার সময়োপযোগী হয়ে উঠে আমাদের দেশে। একাত্তরের মতো লাশ রাস্তায় পড়ে থাকে না, শকুনে ছিঁড়েও খায় না। আমাদের ইতিহাস, ঐতিহ্যকে প্রতিনিয়ত কাঁঠালপাতার মতো ছিঁড়ে খেতে চায় কতগুলো নির্লজ্জ্ব বিকারগ্রস্থ মানুষ নামধারী ছাগল।

এই গানটি উদ্দীপনামূলক…শুনলে মনে জোর পাওয়া যায়…

লিরিকঃ

কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
মনত তোমার কিসের দুস্ক রে?
ও ভাই মোর বান্ধ গতর হিয়া
নিজের হিসাব বুঝে নিতে
হবে এবার তোমাকে দিয়া রে।
সময় তোমার বইয়া যায় রে
ও ভাই মোর দেরি আর কইরো না।
কোন পন্থেতে যাইতে হবে
তোমারই তো আছে জানা রে।
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।

সচলায়তনে এ সংক্রান্ত পোস্ট