জীবন বহমান…
বছরের প্রথমদিন সকাল আটটায় উঠে দেখি ব্যাপক মাথা ব্যাথা।একমগ কফি খাইয়া আবার ঘুম দিলাম, উঠলাম দুপুর দেড়টায়। মুখ হাত ধুইয়া খাইতে গেলাম। রুমমেট কয়, ‘ডিম আছে একটা, কি করুম?’ জিগাইলাম, ‘সাথে কি? মুর্গির তরকারির শুধু ঝোল আর আলু আছে’। আমি কইলাম, সাবাস! তাইলে হাফ ডিম দিয়াই বছর শুরু। অবশ্য এই নিয়া আমার মনে দুঃখ নাই। গতরাতে হেভি খানাপিনা দিছি। গ্রিল, খিচুড়ি…এখনও ঠিকঠাকমতো হজম হয় নাই।
গেলো বছর আমার খারাপ যায় নাই। র্যাংকিংয়ে জীবনের এখন পর্যন্ত ঘটনাবহুল বছর বলা যায়। এক আধবার কড়া বাঁশ খাইয়াও ঠিকঠাক মতোন সামলাইয়া গেছি।সেইসব নিয়া এখন আর ত্যানা প্যাঁচাইয়া লাভ নাই। এই নতুন বছর বিপ্রতীপের কাছে বিপ্র রঞ্জন ধর যেসব দাবি দাওয়া করেছে …
১। পড়াশুনা আর রিসার্সের কাজে আরো মনযোগ দে, ফাকিঁ আর কতো দিবি? কোনদিন সুপারভাইজার টের পাইয়া দিবো ফান্ডিং বন্ধ কইরা। পারলে এক্কেবারে তপুর মতো আতেঁল হইয়া যা, মন ভালো না লাগলে বইসা দুইটা অংক কর…
২। ফেসবুকে তোর এইসব ফালতু ভাবের ছবি আপলোড বাদ দে, তুই তো মিরপুর চিড়িয়াখানার ভাত মারবি।
৩। আরেকটু কিপ্টা হ…তুই না দ্যাশে যাবি এই বছরের শেষে…ডিএসএলআর ক্যামেরা কেনার আইডিয়া বাদ দে…
৪। অনলাইনে সময় নষ্ট বাদ দে। পারলে আজাইরা ব্লগিংও বাদ দিয়া দে…তোর এইসব কে পড়ে? আবার ইদানিং …
এইবার থামাইয়া দিয়া কইলাম, তুই দুরে গিয়া মর…আমারে আমার মতো থাকতে দে…
প্রকাশকালঃ 02 Jan 2009 03:43 am 9 টি মন্তব্য



কাহিনী তো একই- আমার ওস্তাদ (প্রফেসর)-ও আমার ফান্ডিং বন্ধ কইরা দেয় কিনা কেডা জানে! আবার শুনলাম একটা রাশিয়ান নাকি ল্যাবে আইতাছে (পোলা- হতাশ) এরা যেই আতেঁল হয়, কি যে করুম, বুঝবার পারতাছিনা।
ঠিকই কইছস…আতেঁল পোলাপান সারাবিশ্বে বিরাজমান…পৃথিবীর কোনখানে শান্তি নাই। আমাদের গ্রুপে একটা সাউথ ইন্ডিয়ান আছে। পোলার পাকনামি দেখলে মনে হয় থাবড়া দিয়া বত্রিশটা দাঁত ফালাই দেই…
আজাইরা ব্লগিংও বাদ দিয়া দে…তোর এইসব কে পড়ে? ( মিচকা হাসি)
@ইরতেজাভাই,
গরররররররররররর
নতুন বছরের resolution ঠিকাছে।
অমিতভাই,
হেহেহ…থ্যাঙ্কু
আঁতলামীটা ঠিক জমে নাই দোস্ত।
…
…
চলছে গাড়ী যাত্রাবাড়ি …থামাইবার চাও ক্যানে
দেশে যেতে পারলে ক্যামেরা স্যাক্রিফাইস করে হলেও যেও। পরের দিকে ইচ্ছা+টাকা থাকলেও আর যেতে পারবে না।
রাগিব ভাই,
ধন্যবাদ…
ক্যামেরা কেনার আইডিয়া ইতোমধ্যে বাদ দিয়েছি। দেখা যাক, ইচ্ছে আছে এই বছরের শেষে। যদি কোন ঝামেলা না হয় আর কি… আমি আবার যা প্ল্যান করি তার উল্টা হয় সবসময়।