শিরোনামহীনের নতুন অ্যালবামঃ বন্ধ জানালা
আজ হঠাৎ মেসেঞ্জারে টুশকি খবর দিল, শিরোনামহীনের নাকি নতুন অ্যালবাম বের হচ্ছে শীঘ্রই। ইউটিউবে নতুন অ্যালবামের promo দেখে রীতিমতো মুগ্ধ হলাম। এ সময়ের পুতুপুতু টাইপের সব লিরিক্সের বিপরীতে জিয়া ভাইয়ের লেখা পুরোপুরি ভিন্ন ধারার লিরিক আর তুহিন ভাইয়ের উদাত্ত কন্ঠের কারনেই মূলত শিরোনামহীনকে পছন্দ করি। অবশ্য এ অ্যালবামের ‘বুলেট কিংবা কবিতায়’ এর মিউজিক ভিডিওটা ভালো লাগেনি তেমন একটা। এনিমেশন নির্ভর মিউজিক ভিডিও আমার তেমন একটা ভালো লাগে না। ওদের আগের অ্যালবামের ‘ইচ্ছে ঘুড়ি’ গানের মিউজিক ভিডিওটা বানিয়েছিল আমার দুই বন্ধু তানিম আর অনি, ঐটা খুবই চমৎকার হয়েছিল। সেই মিউজিক ভিডিও’র জন্য কিছু ছবি একেঁ দিয়েছিল আমার খুব কাছের বন্ধু তমাল (এমন কেয়ারিং বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চারুকলার পোলাপান একটু আউলা ঝাউলা হয়, কিন্তু সে খুবই গুছানো এবং শান্তশিষ্ঠ মানুষ)। এই মিউজিক ভিডিওতে একটা দৃশ্যও ছিল একজন শিল্পী ছবি আকঁছে। সেই দৃশ্যটাও তমালকে দিয়ে করানো হয়, যদিও তাঁর মুখ দেখা যায় না। এরপরেও ওকে আমি মাঝমধ্যে পচাঁতাম, বস, তুমি তো মডেল হইয়া গেলা!
বন্ধ জানালা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নাকি রিলিজ পাবার কথা। আগ্রহী হলে ‘বন্ধ জানালা’ অ্যালবাম সম্পর্কে বিস্তারিত ও লিরিক দেখতে পারেন এখান থেকে। যারা শিরোনামহীনের আগের দুটি অ্যালবাম শুনেছেন তারা এবার ফারহান ভাইয়ের সরোদ বাজানো অনেকেই মিস করবেন।
প্রকাশকালঃ 31 Jan 2009 12:05 pm 1 টি মন্তব্য



হা আমি খবর দিসিলাম!