আজ থেকে প্রায় ১২/১৩ বছর আগে পড়াশুনা ফাঁকি দিয়ে পাড়ার মাঠে খেলতে যাওয়ার শাস্তি হিসেবে প্রতি সন্ধ্যায় আমার পিঠে একটা করে বেত ভাঙ্গা বাবার প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। খেলাধূলায় মোটেও ভালো ছিলাম না। না পারতাম ব্যাটিং, না বোলিংতবু পরেরদিনই আবার খেলতে যেতাম। সন্ধ্যায় বাবা যথারীতি পিঠে লাঠি ভাঙ্গতে ভাঙ্গতে বলতেন, বেহায়াটার কান্ড দেখছোপ্রতিদিন মাইর খায়তারপরেও আবার খেলতে যায়।

বাবা, তুমি ঠিকই বলতে, তোমার ছেলেটা বেহায়াই…বুঝতে পারে না খড়-কুটো দিয়ে কখনো আসবাব গড়া যায় না…