তোমার কথা / দাউদ হায়দার
মাঝে মাঝে তোমার কথা ভাবি
আকাশে জমেছে মেঘ, বাতাসে বৃষ্টির গান
রাত্তির বড় দীর্ঘ; কিছুতেই
ঘুম আর আসছে না ।একবার এপাশ, একবার ওপাশ, আর
বিশ্বচরাচর জুড়ে… নিথির স্তব্ধতা ।
মাঝে মাঝে মনে হয়
অসীম শূন্যের ভেতর উড়ে যাই ।
মেঘের মতন ভেসে ভেসে, একবার
বাংলাদেশে ঘুরে আসি ।
মনে হয়,মনুমেন্টের চূড়ায় উঠে
চিতকার ক’রে
আকাশ ফাটিয়ে বলি;
দ্যাখো, সীমান্তে ওইপাশে আমার ঘর
এইখানে আমি একা, ভীনদেশী ।
২৫।১০।১৯৮৩
[কৃতজ্ঞতাঃ কবিতা লেখার অপরাধে নির্বাসিত কবি দাউদ হায়দারের এই কবিতাটি নিঝুম ভাইয়ের কাছ থেকে পাওয়া]
প্রকাশকালঃ 15 Mar 2009 11:07 pm 5 টি মন্তব্য



কবিদের একটা বড় গুন হলো অন্য মানুষের মনের কথা খুব সহজে লিখে ফেলতে পারে। আর কবির মনের খোঁজ না নয় নাই রাখলাম…
মানচু,
হুম…ইহাই সম্ভবত কবিদের সবচেয়ে বড় গুন। দাউদ হায়দারের সবচেয়ে বিখ্যাত কবিতা ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতাটা খুঁজছি…
___________________________________________
দাউদ হায়দারের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার আছে এখানে…
খুব ভাল লাগে আপনাদের এই আলোচনা।
‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতাটা এখানে আছে…
http://taiyabs.com/2009/07/15690/
apni ki vabe janlen amar pochhondo gulo?
ami je chokher jol dhore rakhte parchhi na ……
chitkar kadte issa hosse…………………..