প্রথম আলো, পাইরেসী এবং দিনবদল…
প্রথম আলো’র কম্পিউটার প্রতিদিন পাতাটি বেশ জনপ্রিয়। আজ হঠাৎ পত্রিকা দেখতে গিয়ে জনৈক লেখক ফয়সল সন্ধী’র বিনোদনে ভরা ‘দরিদ্র ডট কম’ শিরোনামের একটি লেখায় চোখ আটকে গেলো। হ্যাঁ, এই দরিদ্র সেই দরিদ্রই…গান, ই-বই ইত্যাদি অবৈধ কনটেন্ট ডাউনলোডের জন্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় ওয়েবসাইট।
প্রথম আলোরা সবই পারে। প্রথম আলো মৌলবাদীদের চাপে আলপিনকে রসালো বানাতে পারে। প্রথম আলো’র মতো জাতীয় দৈনিক চাইলে রাস্তা থেকে তুলে নিয়ে একজনকে তারকা বানাতে পারে, প্রথম আলোতে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা লেখেন, প্রথম আলোর সম্পাদকেরা এশিয়ার নোবেল খ্যাত ‘র্যামন ম্যাগসেসে’ পুরুষ্কার পান। প্রথম আলো গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, মুক্তসোর্স আন্দোলনের মতো যা কিছু ভালো তার সাথে আছে। শুধু এসব ক্ষেত্রে প্রথম আলো আরেকটু সচেতন হতে পারে না…
প্রথম আলোর এ ধরনের সংবাদ পরিবেশন অবশ্য নতুন কিছু নয়। বহুদিন আগে প্রথম আলো তাদের পত্রিকার প্রথম পাতায় বাংলাদেশের এক তরুন কর্তৃক আইফোন আনলক করার খবর ছাপিয়েছিল। আজ প্রথম আলো’র এক ক্ষমতাবান আইটি সাংবাদিকের মুখে শোনা একটি বিখ্যাত উক্তি মনে পড়ে গেলো, ব্লগ আর ফোরামের মাঝে পার্থক্য কি? অবশ্য প্রথম আলোর দিন বদল হয়েছে। ওরাও এখন ব্লগ খুলেছে, ব্লগ আর ফোরামের পার্থক্য বুঝতে পেরেছে, প্রথম আলো ব্লগকে ওরা প্রথম আলো ফোরাম বলে না।
আগামীকালের কম্পিউটার প্রতিদিনে দেখুনঃ মুক্ত সফটওয়্যার
[কিছুদিন আগে বিডিনিউজ আর্টসে সিঙ্গাপুরের সমকালীন কবি ও লেখক সিরিল অঙের সাক্ষাৎকার পড়ছিলাম। এক জায়গায় দেখলাম তিনি বলেছেন তার একটি লেখা ডেইলি স্টারে তাকে না জানিয়েই ছাপানো হয়েছে। পরে তিনি গুগল সার্চে হঠাৎ করে খুঁজে পেয়েছেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর এসব ব্যাপারে আরেকটু সচেতন না হলে ক্যামনে কি...]
প্রকাশকালঃ 22 Mar 2009 06:16 am 3 টি মন্তব্য




লেখাটি প্রাসঙ্গিক বলে লিংকটি এখানে তুলে রাখছি
http://www.somewhereinblog.net/blog/ZahirMunna0009/28962170
আমি বাংলায় গান গাই
বিষয় টা আসোলে ভেবে দেখার মতো।