ফায়ারফক্স ব্রাউজারে সহজে গান ও ভিডিও ডাউনলোড
অনেক সাইটে দেখা যায় গান এবং ভিডিও দেখা বা শোনা গেলেও ডাউনলোডের কোন সরাসরি অপশন না থাকাতে গান বা ভিডিওটি সংগ্রহে রাখা সম্ভব হয় না। জনপ্রিয় ব্রাউজারে ডাউনলোড হেল্পার (Download Helper) নামে একটি চমৎকার অ্যাড-অন আছে যার সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
১। প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করে নিন। ইনস্টল করতে Add to Firefox লেখা বাটনে ক্লিক করুন।

২। এবার যে সাইটে আপনার পছন্দের গান বা ভিডিও আছে তা প্লে করুন। প্লে করলে ব্রাউজার মেনুর নিচে অ্যাড্রেসবারের পাশে হলুদ, লাল, নীল রং এর তিনটি এনিমেটেড বল দেখতে পারবেন।

৩। এবার এই এনিমেশনে ক্লিক করুন। দেখবেন গান বা ভিডিওটির ডাউনলোড লিঙ্ক একটি মেনু আকারে দেখাবে। যেমনঃ video.flv, dingelo.mp3, bangladesh.mp4 ইত্যাদি।

৪। এবার এই লিঙ্কে ক্লিক করুন (অনেক সময় একের অধিক দেখায়, যেকোন একটি ক্লিক করুন)। তাহলে Save করার অপশন আসবে। এবার আপনার পছন্দের ড্রাইভে save করুন।

৫। এছাড়াও ব্রাউজারের মেনুতে গিয়ে Tool>DownloadHelper>Media অনুসরন করেও Save করতে পারেন।

অ্যাড-অনটি খুবই ব্যবহার বান্ধব, এবং প্রায় সব ধরনের সাইটেই এই অ্যাড-অনটি কাজ করে। তবে প্রধান সমস্যা হলো ডাউনলোড সাময়িকভাবে বন্ধ বা চালু করা যায় না।
[আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত]
প্রকাশকালঃ 11 Mar 2009 07:04 am 0 টি মন্তব্য


