অনেকদিন নিজের ব্লগে কিছু লিখছি না।  গত কয়েকটা মাস কিভাবে দৌড়ের উপর গেছে একেবারেই টের পাইনি। তবে গতকাল অনেকদিন পর একটু চাপ কমলো। রাত বারোটায় ঘুমাতে গেলাম, তিনটায় ভেঙ্গে গেলো। কোন কারন ছাড়াই কেন জানি মেজাজটা চরম খারাপ হয়ে গেলো। ইদানিং, ভয়ানক রাগ উঠলে চুপচাপ থাকি। তবু কি মনে করে দু’জন মানুষকে ভয়াবহ ঝাঁড়ি মেরে মেইল লিখলাম। সাধারনত এ ধরনের মেইল লিখে পরে মাথা ঠান্ডা হলে আর পাঠাই না, কিন্তু গতকাল পাঠিয়ে দিলাম। তারপর ‘দ্য নোটবুক‘ দেখতে বসলাম…কাহিনী খুব একটা ব্যাতিক্রম মনে হয়নি…ছেলে গরীব, বালিকা ধনী। তবে সিনেমার মেকিং ভালো লেগেছে। এই কাহিনী নিয়েই বাংলাদেশে ছবি তৈরি হলে ‘বেড়াছেড়া’ অবস্থা হতো!