Author Archive

ভালো লাগে...

লজ্জা/ আদিত্য অনীক

পাখিটা উড়ে গেল নির্বিঘ্নে সীমানা পেরিয়ে
বনের বাঘ বা হরিণও যেতে পারে
পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না।
সারি বাঁধা পিপড়া বা দল বাঁধা হাতিও পারে,
অথচ মানুষ পারে না সীমানা পেরোতে।
অতীতে পোড়া লোহায় দাগিয়ে ক্রিতদাস
চিহ্নিত করা হতো , পালিয়ে যাবার ভয়ে।
এখনো হচ্ছে- ধর্মে , বর্ণে , ভাষায় , অবস্থানে;
কতিপয় চতুর লোক শাসন করার জন্য
সীমানা পেতে তোমাকে দাগিয়ে দিচ্ছে
বিদ্বেষ [...]

ভালো লাগে...

মানবানল / হেলাল হাফিজ

মানবানল
হেলাল হাফিজ

আগুন আর কতোটুকু পোড়ে?
সীমাবদ্ধ তার ক্ষয় সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালী সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।

ভালো লাগে...

এক জন্ম/ তারাপদ রায়

এক জন্ম
তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।

ভালো লাগে...

প্রিয় গান

হঠাৎ করে সেদিন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে গিয়ে এই গানটার সাথে পরিচয়। এই অসম্ভব সুন্দর গানটির স্রষ্টা Israel Kamakawiwo’ole
Somewhere over the rainbow
Way up high
And the dreams that you dreamed of
Once in a lullaby ii ii iii
Somewhere over the rainbow
Blue birds fly
And the dreams that you dreamed of
Dreams really do come true ooh ooooh
Someday I’ll [...]

দিনলিপি

……


দিনলিপি

দিনপঞ্জি

দেখতে দেখতে এক বছর হয়ে গেলো দেশ ছাড়ার। সময় কত দ্রুত যায়, টেরই পাওয়া যায় না। মাঝে গুণে গুণে আটটা মাস নষ্ট হয়ে গেলো। নদীর ঐপাড় সবসময়ই সুন্দর হয়, দেখে গেলাম মন্দ কি…

ভালো লাগে...

মানুষ/নির্মলেন্দু গুণ

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো [...]