Author Archive

দিনলিপি, পৃথিবীর পথে বিপ্রতীপ

প্রবাসের কথা…[০৭]

১।
এবার রেজিনায় দীর্ঘ শীতকাল। মার্চের শুরুতেও রীতিমতো ভয়াবহ ঠান্ডা। মাঝে একদিন সকালে যখন ইউনিভার্সিটিতে যাই, তখন উইন্ড চিল সহ তাপমাত্রা মাইনাস সাতচল্লিশ ডিগ্রী সেলসিয়াস। ইউনিভার্সিটিতে যাবার পথে বরফে আছাড় খেলাম, তবে ভাগ্য ভালো ব্যাথ্যা তেমন পাইনি। ওয়ালমার্ট থেকে সস্তায় কেনা স্নো-বুট এক শীতেই কাবু। সেদিন সন্ধ্যায় দেশে এক মামার কাছে ফোন দিলাম। কথাপ্রসঙ্গে ঠান্ডা, বরফে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ফায়ারফক্স ব্রাউজারে সহজে গান ও ভিডিও ডাউনলোড

অনেক সাইটে দেখা যায় গান এবং ভিডিও দেখা বা শোনা গেলেও ডাউনলোডের কোন সরাসরি অপশন না থাকাতে গান বা ভিডিওটি সংগ্রহে রাখা সম্ভব হয় না। জনপ্রিয় ব্রাউজারে ডাউনলোড হেল্পার (Download Helper) নামে একটি চমৎকার অ্যাড-অন আছে যার সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
১। প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করে [...]

দিনলিপি

গাছ এবং খড়কুটোর তফাৎ আমি আজো বুঝিনা…

আজ থেকে প্রায় ১২/১৩ বছর আগে পড়াশুনা ফাঁকি দিয়ে পাড়ার মাঠে খেলতে যাওয়ার শাস্তি হিসেবে প্রতি সন্ধ্যায় আমার পিঠে একটা করে বেত ভাঙ্গা বাবার প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। খেলাধূলায় মোটেও ভালো ছিলাম না। না পারতাম ব্যাটিং, না বোলিং…তবু পরেরদিনই আবার খেলতে যেতাম। সন্ধ্যায় বাবা যথারীতি পিঠে লাঠি ভাঙ্গতে ভাঙ্গতে বলতেন, বেহায়াটার কান্ড দেখছো…প্রতিদিন মাইর [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

প্রবাসের কথা…[০৬]

১.
দিনগুলো কিভাবে চলে যায় ঠিক টের পাই না। গত বছরের ২৫ আগষ্ট দেশ ছেড়েছিলাম, গুনে গুনে ছয়টা মাস চলে গেছে। গত সেমিস্টারটা খারাপ কাটেনি।এই ভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর সবমিলে মাত্র ১৫ জনের মতো বাংলাদেশী ছাত্র। এর মাঝে দু’একজন বিবাহিত ছাড়া বাকীরা জীবিত। জীবিতদের বেশিরভাগ উইকেন্ডে আড্ডা দিতাম। তবে উইন্টার শুরু হওয়াতে সবাই কেমন ঝিমিয়ে পড়েছে। আগের [...]

স্বদেশ

একুশের প্রথম কবিতার জন্মকথা…

একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ নামটি প্রায় সবারই কমবেশি জানা। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ঢাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিবর্ষনের খবর শুনে সন্ধ্যায় চট্টগ্রামে বসে কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক কবি মাহবুব-উল-আলম চৌধুরী। একুশের এই কবিতার সাথে মিশে আছে অনেক আত্মত্যাগের ইতিহাস। আসুন, ফিরে দেখি এই ঐতিহাসিক কবিতাটির জন্মকথা।
১৯৫২ সালে [...]

ভালো লাগে...

বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিম…

গত ১৫ ফেব্রুয়ারি ছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯৪ তম জন্মদিন। কালনীর তীরে বেড়ে উঠা বাউল শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহুরে মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র কয়েক বছর আগে কিছু রিমিক্সের বদৌলতে। তার লেখা গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন এমন শিল্পীর সংখ্যাও কম নয়। অনেক সময় তার লেখা গান অনেকে ‘সংগৃহীত’ [...]

রিভিউ

শিরোনামহীনের নতুন অ্যালবামঃ বন্ধ জানালা

আজ হঠাৎ মেসেঞ্জারে টুশকি খবর দিল, শিরোনামহীনের নাকি নতুন অ্যালবাম বের হচ্ছে শীঘ্রই। ইউটিউবে নতুন অ্যালবামের promo দেখে রীতিমতো মুগ্ধ হলাম। এ সময়ের পুতুপুতু টাইপের সব লিরিক্সের বিপরীতে জিয়া ভাইয়ের লেখা পুরোপুরি ভিন্ন ধারার লিরিক আর তুহিন ভাইয়ের উদাত্ত কন্ঠের কারনেই মূলত শিরোনামহীনকে পছন্দ করি। অবশ্য এ অ্যালবামের ‘বুলেট কিংবা কবিতায়’ এর মিউজিক ভিডিওটা [...]