Author Archive

মতামত, রিভিউ

দেখলাম ‘স্লামডগ মিলিওনার’…

প্রাককথন…
শুরুতেই বলে নেই ইহা কোন চলচ্চিত্র সমালোচনা নয়,একটি সাধারন দর্শক প্রতিক্রিয়া মাত্র। ঠিক বোদ্ধা দর্শক বলতে যা বোঝায় আমি তা নই। অনেক ফালতু মুভি দেখেও কেন যেন আত্মবিশ্বাসের সাথে মাথা ঝাকাঁতে ঝাঁকাতে বলতে পারি না, এই ছবির চিত্রনাট্য বেশ দুর্বল, অমুক জায়গায় আরো ভালো করতে পারতো, তমুক জায়গায় পরিচালক ব্যাটা কাঁচা কাজ করেছে। যাই হোক,প্যাঁচাল [...]

দিনলিপি

দিনপঞ্জি…

বড়দিনের ছুটিতে রুটিনটাই উল্টে পাল্টে গেছে। সকালে ঘুমাই, দুপুরে উঠি। মগের পর মগ কফিতেও ঝিমুনি ছাড়ে না। একটা ডেডলাইনবিহীন কাজ বিশ্রীভাবে লটকে ছিল । টেনেটুনে আজ শেষ হলো। শেষ করার পর মনে হলো শুধু শুধু এই পন্ডশ্রম করলাম, কোন দরকার ছিল না হয়তো। অবশ্য খারাপ লাগছে না। অর্থহীন কাজকর্ম ইদানিং আর খারাপ লাগে না। আজ [...]

দিনলিপি

জীবন বহমান…

বছরের প্রথমদিন সকাল আটটায় উঠে দেখি ব্যাপক মাথা ব্যাথা।একমগ কফি খাইয়া আবার ঘুম দিলাম, উঠলাম দুপুর দেড়টায়। মুখ হাত ধুইয়া খাইতে গেলাম। রুমমেট কয়, ‘ডিম আছে একটা, কি করুম?’ জিগাইলাম, ‘সাথে কি? মুর্গির তরকারির শুধু ঝোল আর আলু আছে’। আমি কইলাম, সাবাস! তাইলে হাফ ডিম দিয়াই বছর শুরু। অবশ্য এই নিয়া আমার মনে দুঃখ নাই। [...]

দিনলিপি, স্বদেশ

নির্বাচনের দিনে হাজার মাইল দূরে বসে লেখা একখানা দিনপঞ্জি …

দেশে এখন ভোটগ্রহন চলছে দেশে। প্রথমবারের মতো ভোটার হওয়া স্বত্তেও ভোট দিতে পারছি না দেশের বাইরে থাকার কারনে।দেশে ফোন দিলাম এক মামাতো ভাইকে। আমার থেকে কয়েক মাসের বড়। ছেলেবেলায় বিভিন্ন উৎসবে আমরা একই রঙের জামা-কাপড় কিনতাম। এখন অবশ্য দুরত্ব তৈরি হয়েছে, দেখা সাক্ষাত কম হয় বলে। বেচারা আমার চেয়ে অনেক অনেক সহজ সরল। ফোন [...]

স্বদেশ

মুক্তির গান…

তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মুক্তির গান’ দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। ‘মুক্তির গান’ চলচ্চিত্রে বেশ কিছু অসাধারন গান আছে…

লিরিকঃ
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

প্রবাসের কথা…[০৫]

১।
হুট করে গত দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। আগের দিনও প্রায় সারা রাত প্রায় ৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। পরের দিন থেকে -৫/৬। রাতে আরোও বেশি ঠান্ডা পড়ে। সেইটা অবশ্য খুব একটা ব্যাপার না। তবে সাথে বাতাস থাকলে খবর হয়ে যায়। পরশু রাতে আটটার দিকে ভার্সিটি থেকে ফেরার পথে দেখি প্রচন্ড বাতাস। এখানে নাকি উইন্টারে কিছুদিন [...]

দিনলিপি

দিনপঞ্জি…

বন্ধুরা মেসেঞ্জারে, ফেসবুকে টোকা দেয়… কিরে বিদেশ গিয়া ভুইলা গেলি? মামা, মৌজে আছো?
আজকাল ফোন করলেই মা বলে, তোর কি ভাল্লাগে ঐখানে? আমি বলি, ভালো লাগবে না ক্যান? না লাগার কি আছে? মার কন্ঠে তবু সন্দেহ যায় না…ভালো লাগলেই ভালো…
একদিন ভোররাতে ভয়ংকর দুঃস্বপ্ন দেখার পর একটা গান মনে পড়ে গেলো। ল্যাপটপ, মোবাইল হার্ডডিস্ক তন্ন তন্ন করে [...]