Author Archive

বিজ্ঞান ও প্রযুক্তি

পোষাক থেকে শক্তি!

ধরুন, অনেকদিন পর এক পুরনো বন্ধুর ফোন পেয়েছেন। কিন্তু মোবাইলে তখন একফোঁটাও চার্জ নেই। কিংবা ধরুন, দীর্ঘ ভ্রমনে হঠাৎ করে আপনার আইপডের চার্জ ফুরিয়ে গেলো। আশেপাশে মোবাইল ফোন বা আইপডে চার্জ দেয়ার মতো তেমন কোন সুযোগ নেই।এখন কি করবেন? চুপচাপ বসে থাকবেন। নাহ…একটু দাড়িঁয়ে হাঁটাহাঁটি করে আসুন…এতেই আপনার পোষাকেই উৎপন্ন হবে বিদ্যূত। আর এতেই চার্জ [...]

ভালো লাগে..., স্বদেশ

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি-মাহবুব উল আলম চৌধুরী

ওরা চল্লিশজন কিংবা আরো বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে−রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচুড়া
গাছের তলায়
ভাষার জন্য, মাতৃভাষার জন্য−বাংলার জন্য।
যারা প্রাণ দিয়েছে ওখানে
একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য
আলাওলের ঐতিহ্য
কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের
সাহিত্য ও কবিতার জন্য−
যারা প্রাণ দিয়েছে ওখানে
পলাশপুরের মকবুল আহমদের
পুঁথির জন্য−
রমেশ শীলের গাথার জন্য,
জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাটের’ জন্য।
যারা প্রাণ দিয়েছে
ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল
নজরুলের “খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।”
এ দুটি [...]

দিনলিপি, পৃথিবীর পথে বিপ্রতীপ

জড়জীবন

সম্ভবত মানুষের মনে ঋতুর বেশ ভালোই প্রভাব আছে।
আমার মাঝেও বোধ করি এখন শীত চলছে।
ঝরাপাতার শব্দে আতঙ্কিত
সূর্য টুপ করে ডুব দেয় সময়ের আগেই।
সময়?… এখানেও প্রায় শেষ,
কিছু আনুষ্ঠানিকতা ছাড়া।
তারপর আমিও কি ডুব দেব?
খাওয়া দাওয়া ঘুম…
কিংবা গণকযন্ত্রের দেয়ালে একঘেঁয়ে গুতোগুতির ধুম!
এরই মাঝে শব্দহীন ছুটে চলে ভাবনার ট্রেন,
কোন এক [...]

ভালো লাগে...

বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
বন্ধু [...]

দিনলিপি, বিজ্ঞান ও প্রযুক্তি

শুভ জন্মদিন ব্লগ !

দেখতে দেখতে আজ দশে পা দিলো ‘ব্লগ’। ‘Blog’ শব্দটির আবির্ভাব ‘Weblog’ থেকে। ওয়েবলগ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় আজ থেকে ঠিক দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির স্রষ্টা মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি weblog শব্দটিকে ভেঙ্গে [...]

স্বদেশ

বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

আজ সকালবেলা হঠাৎ আমার কম্পিউটারে রাখা বিভিন্ন ফোল্ডার ঘাটতে ঘাটতে একটা ফোল্ডারে চোখ আটকে গেলো- a historical post card

বেশ কিছুদিন আগের কথা। আজ থেকে ২/১ বছর আগে মুক্তিযুদ্ধের উপর একটি মাল্টিমিডিয়া তৈরির কথা ভাবছিলাম কয়েকজন বন্ধু মিলে। যদিও কাজটা শেষ পর্যন্ত আর করা হয়নি। সে সময় একবার গিয়েছিলাম ডাকটিকেট সংগ্রাহক এম. এ. সালামের [...]

ভালো লাগে..., স্বদেশ

………………

যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙ্গুল হৃদপিন্ডের মতো কাঁপতে থাকে
দশটি আঙ্গুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে উঠে আরক্ত শিশিরে,
যখন আমরা আশ্চর্য আগুনের জ্বলি, যখন আমরাই আমাদের স্বাধীন স্বদেশ,
তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না;
আমি তা মুহূর্তও সহ্য করতে পারি না,-তার অনেক কারন রয়েছে।

তোমাকে আমি মিনতি করি কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা [...]