……
12 Sep 2009 বিপ্রতীপ 0 comments
দেখতে দেখতে এক বছর হয়ে গেলো দেশ ছাড়ার। সময় কত দ্রুত যায়, টেরই পাওয়া যায় না। মাঝে গুণে গুণে আটটা মাস নষ্ট হয়ে গেলো। নদীর ঐপাড় সবসময়ই সুন্দর হয়, দেখে গেলাম মন্দ কি…
24 Aug 2009 বিপ্রতীপ 7 comments
লন্ডন থেকে নায়াগ্রা খুব কাছে, মাত্র আড়াই ঘন্টার পথ। এই লন্ডন কিন্তু ইংল্যান্ডের লন্ডন নয়। কিছুদিন আগে ফেসবুকে কয়েকজন জিজ্ঞেস করেছে, আমি কানাডা ছেড়ে লন্ডনে কি করি…। যাই হোক, যাবো যাবো করে নানান ঝামেলায় আর নায়াগ্রা যাওয়া হয়ে উঠছিল না। এই সপ্তাহে লং উইকেন্ড থাকাতে আমি আর আমার সুপারভাইজারের আরেক ছাত্র মিলে ঠিক করলাম রবিবার [...]
অনেকদিন নিজের ব্লগে কিছু লিখছি না। গত কয়েকটা মাস কিভাবে দৌড়ের উপর গেছে একেবারেই টের পাইনি। তবে গতকাল অনেকদিন পর একটু চাপ কমলো। রাত বারোটায় ঘুমাতে গেলাম, তিনটায় ভেঙ্গে গেলো। কোন কারন ছাড়াই কেন জানি মেজাজটা চরম খারাপ হয়ে গেলো। ইদানিং, ভয়ানক রাগ উঠলে চুপচাপ থাকি। তবু কি মনে করে দু’জন মানুষকে ভয়াবহ ঝাঁড়ি [...]
25 Jun 2009 বিপ্রতীপ 4 comments
১।
এবার রেজিনায় দীর্ঘ শীতকাল। মার্চের শুরুতেও রীতিমতো ভয়াবহ ঠান্ডা। মাঝে একদিন সকালে যখন ইউনিভার্সিটিতে যাই, তখন উইন্ড চিল সহ তাপমাত্রা মাইনাস সাতচল্লিশ ডিগ্রী সেলসিয়াস। ইউনিভার্সিটিতে যাবার পথে বরফে আছাড় খেলাম, তবে ভাগ্য ভালো ব্যাথ্যা তেমন পাইনি। ওয়ালমার্ট থেকে সস্তায় কেনা স্নো-বুট এক শীতেই কাবু। সেদিন সন্ধ্যায় দেশে এক মামার কাছে ফোন দিলাম। কথাপ্রসঙ্গে ঠান্ডা, বরফে [...]
15 Mar 2009 বিপ্রতীপ 6 comments
আজ থেকে প্রায় ১২/১৩ বছর আগে পড়াশুনা ফাঁকি দিয়ে পাড়ার মাঠে খেলতে যাওয়ার শাস্তি হিসেবে প্রতি সন্ধ্যায় আমার পিঠে একটা করে বেত ভাঙ্গা বাবার প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। খেলাধূলায় মোটেও ভালো ছিলাম না। না পারতাম ব্যাটিং, না বোলিং…তবু পরেরদিনই আবার খেলতে যেতাম। সন্ধ্যায় বাবা যথারীতি পিঠে লাঠি ভাঙ্গতে ভাঙ্গতে বলতেন, বেহায়াটার কান্ড দেখছো…প্রতিদিন মাইর [...]
বড়দিনের ছুটিতে রুটিনটাই উল্টে পাল্টে গেছে। সকালে ঘুমাই, দুপুরে উঠি। মগের পর মগ কফিতেও ঝিমুনি ছাড়ে না। একটা ডেডলাইনবিহীন কাজ বিশ্রীভাবে লটকে ছিল । টেনেটুনে আজ শেষ হলো। শেষ করার পর মনে হলো শুধু শুধু এই পন্ডশ্রম করলাম, কোন দরকার ছিল না হয়তো। অবশ্য খারাপ লাগছে না। অর্থহীন কাজকর্ম ইদানিং আর খারাপ লাগে না। আজ [...]
06 Jan 2009 বিপ্রতীপ 2 comments