'পৃথিবীর পথে বিপ্রতীপ' বিভাগের সকল লেখা

পৃথিবীর পথে বিপ্রতীপ

প্রবাসের কথা…[০১]

সংবিধিবন্ধ সতর্কীকরনঃ এখানে প্রবাসের কথা এক ফোঁটাও নাই, সবই দেশের কথা।
বিদেশ যাত্রার আগের কয়েক মাস …
জানুয়ারির মাঝামাঝি সময়ে বুয়েট থেকে বের হয়ে একটু দ্বিধাদ্বন্ধে পড়ে গেলাম। কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। রাতে ঘুমানোর আগে ভাবি কাল থেকে GRE পড়া শুরু করবো…আগামী বছর বুশ মামার দেশে যাবো। সকালে উঠে আবার ভাবি ধুর…দেশেই থাকবো কি [...]

দিনলিপি, পৃথিবীর পথে বিপ্রতীপ

জড়জীবন

সম্ভবত মানুষের মনে ঋতুর বেশ ভালোই প্রভাব আছে।
আমার মাঝেও বোধ করি এখন শীত চলছে।
ঝরাপাতার শব্দে আতঙ্কিত
সূর্য টুপ করে ডুব দেয় সময়ের আগেই।
সময়?… এখানেও প্রায় শেষ,
কিছু আনুষ্ঠানিকতা ছাড়া।
তারপর আমিও কি ডুব দেব?
খাওয়া দাওয়া ঘুম…
কিংবা গণকযন্ত্রের দেয়ালে একঘেঁয়ে গুতোগুতির ধুম!
এরই মাঝে শব্দহীন ছুটে চলে ভাবনার ট্রেন,
কোন এক [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

অনন্ত প্রেমের পরিণতি …

( দুটি পরীক্ষামূলক ছড়া )

১.
সারারাত মোবাইল ফাইট
বিকেল বেলায় দেখা,
এসব করে হলো আমার
মানিব্যাগটা ফাঁকা ।
২.
ছিলাম আমি বোকা
তাই কি দিলে ছ্যাঁকা ?
তেমন কিছুই হয়নি আমার
লাগছে শুধু একা।
৩.
তুমি আমায় ছ্যাঁকা দিলে
আমি দিলাম আড়ি,
ঠিক করেছি প্রমাণস্বরুপ
কাটবো না আর দাড়ি।
৪.
তোমার আমার অনন্ত প্রেম
শুকিয়ে এখন বাসি,
নতুন আরেক অনন্ত প্রেম
করছে আসি আসি।

উৎসর্গঃ [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

টিউশনি বানিজ্য

ঢাকার টিউশনির বাজারে বুয়েট ছাত্রদের মূল্য বরাবরই একটু চড়া । আমার কোন কোন বন্ধু ৪/৫ টা টিউশনি করে। আর এই টিউশনি বানিজ্যে তাদের আয়ের অংকটা এমন যে,অনেকেই বেশ চিন্তিত এখন। কারণ, পাশ করে ইঞ্জিনিয়ার হিসেবেও এতো আয় করা যাবে না। কারো আবার টিউশনির কল্যাণে ব্যাংকে লাখখানেক টাকাও আছে।ছাত্রীর সাথে প্রেম করার ঘটনাও খুবই সাধারণ ব্যাপার। [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

অবয়ব

এমন একটা সময় ছিল
ওরা আমার কাছে আসতো না,
এক মূহুর্তের জন্যও না।
ওদের কে বারবার কাছে ডাকতাম,
ওরা বলতো –
পুরানো পাগল ভাত পায় না …।
আর অভিমানে আমি বলতাম-
ঠিক আছে এসো না,
আমার কাছে আসতে হবে না ।
ওদের সাথে যোগাযোগ ছিল না অনেক দিন,
ডাকতামও না আর কখনো।
কি যে হলো একদিন?
ওরা এলো আমার কাছে
একদম দল বেঁধে…
আমার মাঝে বসবাস করতে,
অবসর-ব্যস্ততা সব কিছু [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

কিছু আশাবাদী গল্প…

আগে ইয়াহু ৩৬০ তে নিয়মিত ব্লগ লিখতাম। একবার ওখানে স্বপ্ন উৎসব হয়েছিলো…সেই স্বপ্ন উৎসবে লেখা ব্লগ

১.
আজকাল যেদিকে তাকাই শুধু বিষন্নতা দেখি। চারপাশের মানুষগুলোকে হতাশা যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে…। বাতাসে কান পাতলে মনে হয় শুধু দীর্ঘশ্বাস শুনছি। সবখানে একই কথা,সবখানে হতাশা …কেমন হয়ে যাচ্ছে সবকিছু …কেমন যেন। এরই মাঝে একজন আমাকে একটা আশাবাদী কবিতা লিখতে [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

স্থিরচিত্র

একঘেঁয়ে পথচলায়
পথিক বড্ড ক্লান্ত আজ।
ফেলে আসা পথ ধরে
সে আবার ফিরে যেতে চায়,
যে পথে দাঁড়িয়ে একদিন
সূর্য হবার স্বপ্ন দেখেছিলো,
হতে চেয়েছিলো
দূর আকাশের উজ্জল নক্ষত্রমালার একজন।
পথিক সূর্য হতে পারে নি,
হতে পারেনি জ্বলজ্বলে কোন নক্ষত্র।
অমাবস্যার বুকে
স্বপ্নের প্রেতাত্মারা আজ ছটফট করে,
দিগন্ত ছোঁয়ার জন্যে আবার ডানা মেলতে চায় যেন।
ঘড়ির কাঁটা তবু উল্টো ঘুরে না।
মৃত নদীটা প্রমত্তা হয়ে উঠে অভিমানে,
অশরীরী স্রোতের [...]