'পৃথিবীর পথে বিপ্রতীপ' বিভাগের সকল লেখা

পৃথিবীর পথে বিপ্রতীপ

অবাধ্য শব্দমালা এবং কর্কশ বেহালা

কাল পরীক্ষা…
পড়ায় মন বসতে চাইছে না একদম
চোখের সামনে কদাকার সব সমীকরন
যেন জীবনের চেয়েও জটিল সবকিছু !!
কিছুতেই মাথায় ঢুকছে না,
মাথার ভিতরে শুরু হয়েছে অবাধ্য শব্দের ছুটোছুটি…।
অসহায়ের মতো ওদের বলি-
‘আমার সময় নেই
কাল পরীক্ষা…
আমায় আজকের মতো মুক্তি দাও,
আরেকদিন এসো…’
ওরা হেসে উঠে,
সক্রেটিসের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে-
‘সারাটা জীবনইতো একটা পরীক্ষা…
আজ এসেছি…
আর কখন আসবো ঠিক আছে?’
ওদের দার্শনিক উক্তির কাছে আমায় [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

কবি

তারাশঙ্করের ‘কবি’ পড়লে কার না কবি হবার সাধ জাগে ! তার উপর চারপাশে এত কবি …এই বাজারে কয়েকটা ভাবের কবিতা না লিখলে চলবে কিভাবে? না হয় তারাশঙ্করের ‘কবি’র মতো কোন ঠাকুরঝির সন্ধান পাইনি ,তাই বলে কি কবিতা লেখা যাবে না? নাহ্… আর দেরি করা যায় না…এক আধটা কবিতা এবার লিখতেই হবে । কিন্তু শুধু ইচ্ছে [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ

বেহালার গল্প

একটা ছেলে কাঁধে গিটার ঝুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে…।এরকম দৃশ্য দেখে,একসময় খুব ইচ্ছে হয়েছিলো গিটার শেখার।বুয়েটে এসে আহসানউল্লা হলের সেরা আড্ডাবাজ গণরুম ১০১-এ উঠে,সেই ইচ্ছেটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো।একথা শুনে,আমাদের ১০১-এর নিয়মিত অতিথি সুকান্তি বলল,বস্ গিটার শিখবা কেন?গিটারের চেয়ে বেহালায় ভাব বেশি।বরং আসো বেহালা শিখি।আইনষ্টাইনও বেহালা বাজাতেন। কথাটা বেশ মনে ধরলো,পোলাটা খারাপ কথা কয় [...]

পৃথিবীর পথে বিপ্রতীপ, ভালো লাগে...

মা

[নিজের লেখা সবচেয়ে প্রিয় কবিতা...]
এ ঘরের দেয়াল রঙ বদলায়,
শুধু তার দিনলিপিটা একঘেঁয়ে রয়ে যায়।
রান্না ঘর থেকে সদর দরজা পর্যন্ত,
আমার মায়ের পৃথিবী।
অনেকটা ফ্রেমে বাঁধানো,
যেন যত্নে আঁকা কোন শিল্পীর ছবি।
এই ফ্রেমের বাইরে মাত্র ক’বার,
হাসপাতালের বিছানায় শোয়া
এক টুকরো পাকানো দড়ির মতো।

এ সংসার
প্রতিদিন সাজে নানান ব্যস্ততায়,
মায়ের মুখখানা জীর্ণতায় [...]