'বিজ্ঞান ও প্রযুক্তি' বিভাগের সকল লেখা

বিজ্ঞান ও প্রযুক্তি

ফায়ারফক্স ব্রাউজারে সহজে গান ও ভিডিও ডাউনলোড

অনেক সাইটে দেখা যায় গান এবং ভিডিও দেখা বা শোনা গেলেও ডাউনলোডের কোন সরাসরি অপশন না থাকাতে গান বা ভিডিওটি সংগ্রহে রাখা সম্ভব হয় না। জনপ্রিয় ব্রাউজারে ডাউনলোড হেল্পার (Download Helper) নামে একটি চমৎকার অ্যাড-অন আছে যার সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
১। প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশিত হলো ‘প্রযুক্তি কথন’ এর সফটওয়্যার স্বাধীনতা দিবস সংখ্যা

অন্তর্জালে আমাদের প্রযুক্তি’র পথচলা এক বছর আগে। এই এক বছরে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি আমরা সব সময়ই চেষ্টা করেছি অন্তর্জালে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে উন্মুক্ত সোর্সকে ছড়িয়ে দেয়ার। বিভিন্ন সময়ে উন্মুক্ত সোর্সের পক্ষে ফোরামের সদস্যদের অংশগ্রহনে গঠনমূলক আলোচনার পাশাপাশি আমাদের প্রযুক্তি টিম বেশ কিছু ওয়েব ভিত্তিক উন্মুক্ত ওয়েবওয়্যার প্রকাশ করেছে। এর মাঝে [...]

দিনলিপি, বিজ্ঞান ও প্রযুক্তি

আমাদের প্রযুক্তি’র প্রথম জন্মদিন

গতকাল এক বছরে পা দিল ‘আমাদের প্রযুক্তি’। অনেক পরিকল্পনা ছিল প্রথম জন্মদিন নিয়ে। কিন্তু দেশের বাইরে আসায় সব পরিকল্পনা রীতিমতো ভেস্তে গেছে। অবশ্য পবিত্র রমজানের কারনে এমনিতেও সম্ভব হতো না আড্ডা আয়োজনের।

গতকাল অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেল… ব্যাক্তিগতভাবে আমার কাছে ‘আমাদের প্রযুক্তি‘ একটা ড্রিম প্রজেক্ট। যেদিন প্রথম আইডিয়া মাথায় এসেছিল সাথে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান

কল্পবিজ্ঞান…নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে অদ্ভুত কিছু দৃশ্য। ভিন গ্রহের প্রানীর সাথে মানুষের যুদ্ধ, কিংবা রোবট নিয়ন্ত্রিত পৃথিবী…কল্পনার সাথে বিজ্ঞান মিলে এরকম সব অবিশ্বাস্য দৃশ্য দিয়েই জন্ম নেয় এক একটি কল্পবিজ্ঞানের কাহিনী। সারা বিশ্বজুড়ে রয়েছে এই কল্পবিজ্ঞানের এক বিশাল পাঠক সমাজ। আমাদের বাংলা সাহিত্যেও এখন কল্পবিজ্ঞান অসম্ভব জনপ্রিয়। আজ হঠাৎ করে মনে হলো [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশিত হলো ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সহজ করে নবায়নযোগ্য শক্তি
লেখকঃ মুহম্মদ আবুল হাসান ও বিপ্র রঞ্জন ধর
প্রকাশকঃ টেকনোলজি টুডে
প্রথম প্রকাশঃ মার্চ ২০০৮
মোট পৃষ্টাঃ ১০৩
ISBN: 9847024400000
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[নিজের ঢোল একটু পিটাই...যেহেতু নিজের প্রথম বই...]
আজই প্রেস থেকে হাতে এলো আমার প্রথম বই ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’। বইটি আমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক সাময়িকী টেকনোলজি টুডে সম্পাদক [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র স্থানান্তর

অনেক সময় উইন্ডোজ নতুন করে ইনষ্টল করার সময় ডেস্কটপ এবং মাই ডকুমেন্টে রাখা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ সরিয়ে রাখার কথা খেয়াল থাকে না। ফলে মুছে যায় গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট। তখন মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোন উপায় থাকে না। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার সব চেয়ে ভালো উপায় হচ্ছে ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র স্থানান্তর। তবে উইন্ডোজে মাই [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ফায়ারফক্স ক্যাম্পাস

ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সের রয়েছে একটি বিশেষ সংষ্করণ-ফায়ারফক্স ক্যাম্পাস সংষ্করণ। মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করেই এই সংষ্করণটি ছাড়া হয়েছে। গবেষনা সহায়ক টুলের পাশাপাশি এতে গান শোনার জন্যও প্রয়োজনীয় টুল আছে।

Foxytunes
বেশির ভাগ ছাত্র-ছাত্রীই কম্পিউটারে কাজ করা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় গান শুনতে পছন্দ [...]