'বিজ্ঞান ও প্রযুক্তি' বিভাগের সকল লেখা

বিজ্ঞান ও প্রযুক্তি

ইউনিকোডঃ কি এবং কেন?

কিছুদিন আগের কথা। রাত দেড়টার মতো। ঘুমুতে যাবার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মোবাইলে এক বন্ধুর কল আসলো। কল ধরার সাথে সাথেই ঝাড়ি শুরু ‘…ব্যাটা, এইটা কি বাংলা সাইট বানাইছস…লেখাতো সব বাক্স বাক্স দেখায় । অন্য বাংলা সাইট তো ভালোই দেখায়। আমি পত্রিকার সাইটের বাংলা লেখাতো ভালোই দেখতে পারি। শুধু তোদের সাইটে ঝামেলা…’ । আমি এবার [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

বায়োডিজেল | নবায়নযোগ্য শক্তি

বায়োডিজেল হলো উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক ধরনের বিকল্প জ্বালানী। রসায়নের ভাষায় বায়োডিজেল হলো উদ্ভিদ হতে প্রাপ্ত তেলের মিথাইল বা ইথাইল এস্টার। ধারণা করা হয়, সালোক সংশ্লেষণের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই সঞ্চিত রাসায়নিক শক্তিই হলো বায়োডিজেলের শক্তির উৎস।
বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকেই বিশ্বব্যাপী তৈরি হচ্ছে বায়োডিজেল। সাধারণত সূর্যমূখী, নারিকেল, সুগারবিট, আখ, পাম, সয়াবিন [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকৌশলে নতুন মাত্রা যোগ করছে ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং

পৃথিবী পাল্টাচ্ছে, নতুন নতুন প্রযুক্তির ছোঁয়ায় পালটে যাচ্ছে প্রকৌশলের চেহারাও। এসব নতুন নতুন প্রযুক্তি প্রকৌশলীদের কর্মকান্ডকে অনেক সহজ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিককালে প্রকৌশলের গবেষনায় যুক্ত হয়েছে একটি নতুন ধারা,যার নাম ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং। ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং এমন একটি প্রক্রিয়া যেখানে জ্যামিতিক মডেল সহ বিভিন্ন টুলের সাহায্যে সিমুলেশন, অনুকূল পরিবেশ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহন ইত্যাদি কাজ খুব সহজেই [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

পোষাক থেকে শক্তি!

ধরুন, অনেকদিন পর এক পুরনো বন্ধুর ফোন পেয়েছেন। কিন্তু মোবাইলে তখন একফোঁটাও চার্জ নেই। কিংবা ধরুন, দীর্ঘ ভ্রমনে হঠাৎ করে আপনার আইপডের চার্জ ফুরিয়ে গেলো। আশেপাশে মোবাইল ফোন বা আইপডে চার্জ দেয়ার মতো তেমন কোন সুযোগ নেই।এখন কি করবেন? চুপচাপ বসে থাকবেন। নাহ…একটু দাড়িঁয়ে হাঁটাহাঁটি করে আসুন…এতেই আপনার পোষাকেই উৎপন্ন হবে বিদ্যূত। আর এতেই চার্জ [...]

দিনলিপি, বিজ্ঞান ও প্রযুক্তি

শুভ জন্মদিন ব্লগ !

দেখতে দেখতে আজ দশে পা দিলো ‘ব্লগ’। ‘Blog’ শব্দটির আবির্ভাব ‘Weblog’ থেকে। ওয়েবলগ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় আজ থেকে ঠিক দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির স্রষ্টা মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি weblog শব্দটিকে ভেঙ্গে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

মুক্ত | ওপেন সোর্স বিষয়ক বাংলা ই- পত্রিকা

মুক্ত ওপেন সোর্স জগতের খবরাখবর নিয়ে প্রকাশিত বাংলা অনলাইন পত্রিকা। এতে রয়েছে লিনাক্স ও ওপেনসোর্স সম্পর্কিত সাম্প্রতিক খবরাখবর, প্রতিবেদন, সফটওয়্যার রিভিউ, টিউটোরিয়াল ইত্যাদি বিভাগ। ইন্টারনেটে ওপেন সোর্স নিয়ে বিভিন্ন ভাষায় অনলাইন পত্রিকা থাকলেও বাংলা ভাষায় এমন কোন অনলাইন পত্রিকা ছিল না। সেই অভাব পূরণের স্বপ্ন নিয়েই মুক্ত-এর যাত্রা শুরু।
ওপেন সোর্সের মানে হলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

মুঠোফোন ভাইরাসমুক্ত রাখুন

তথ্যপ্রযুক্তির ভাষায়, ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজে নিজে কপি হতে পারে। গনকযন্ত্রের ভাইরাসের সাথে সবাই পরিচিত হলেও মুঠোফোনের ভাইরাসের সাথে এখনও অনেকেরই দেখাসাক্ষাত হয়নি এখন পর্যন্ত। মুঠোফোনের ভাইরাস এখনও ততোটা ভয়ের কারন হয়ে দাঁড়ায়নি। তবে অনেকেই আশংকা করছেন, আগামী দু’এক বছরের মাঝে গণকযন্ত্রের ভাইরাসের মতো মুঠোফোনের ভাইরাসও খুব স্বাভাবিক [...]