দিনলিপি, পৃথিবীর পথে বিপ্রতীপ

ঘুরে এলাম নায়াগ্রা…

লন্ডন থেকে নায়াগ্রা খুব কাছে, মাত্র আড়াই ঘন্টার পথ। এই লন্ডন কিন্তু ইংল্যান্ডের লন্ডন নয়। কিছুদিন আগে ফেসবুকে কয়েকজন জিজ্ঞেস করেছে, আমি কানাডা ছেড়ে লন্ডনে কি করি…। যাই হোক, যাবো যাবো করে নানান ঝামেলায় আর নায়াগ্রা যাওয়া হয়ে উঠছিল না। এই সপ্তাহে লং উইকেন্ড থাকাতে আমি আর আমার সুপারভাইজারের আরেক ছাত্র মিলে ঠিক করলাম রবিবার [...]

দিনলিপি

দিনপঞ্জি

অনেকদিন নিজের ব্লগে কিছু লিখছি না।  গত কয়েকটা মাস কিভাবে দৌড়ের উপর গেছে একেবারেই টের পাইনি। তবে গতকাল অনেকদিন পর একটু চাপ কমলো। রাত বারোটায় ঘুমাতে গেলাম, তিনটায় ভেঙ্গে গেলো। কোন কারন ছাড়াই কেন জানি মেজাজটা চরম খারাপ হয়ে গেলো। ইদানিং, ভয়ানক রাগ উঠলে চুপচাপ থাকি। তবু কি মনে করে দু’জন মানুষকে ভয়াবহ ঝাঁড়ি [...]

মতামত

প্রথম আলো, পাইরেসী এবং দিনবদল…

প্রথম আলো’র কম্পিউটার প্রতিদিন পাতাটি বেশ জনপ্রিয়। আজ  হঠাৎ পত্রিকা দেখতে গিয়ে জনৈক লেখক ফয়সল সন্ধী’র বিনোদনে ভরা ‘দরিদ্র ডট কম’ শিরোনামের একটি লেখায় চোখ আটকে গেলো। হ্যাঁ, এই দরিদ্র সেই দরিদ্রই…গান, ই-বই ইত্যাদি  অবৈধ কনটেন্ট ডাউনলোডের জন্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় ওয়েবসাইট।
প্রথম আলোরা সবই পারে। প্রথম আলো মৌলবাদীদের চাপে আলপিনকে রসালো বানাতে পারে। প্রথম [...]

ভালো লাগে...

তোমার কথা / দাউদ হায়দার

মাঝে মাঝে তোমার কথা ভাবি
আকাশে জমেছে মেঘ, বাতাসে বৃষ্টির গান
রাত্তির বড় দীর্ঘ; কিছুতেই
ঘুম আর আসছে না ।একবার এপাশ, একবার ওপাশ, আর
বিশ্বচরাচর জুড়ে… নিথির স্তব্ধতা ।
মাঝে মাঝে মনে হয়
অসীম শূন্যের ভেতর উড়ে যাই ।
মেঘের মতন ভেসে ভেসে, একবার
বাংলাদেশে ঘুরে আসি ।
মনে হয়,মনুমেন্টের চূড়ায় উঠে
চিতকার ক’রে
আকাশ ফাটিয়ে বলি;
দ্যাখো, সীমান্তে ওইপাশে আমার ঘর
এইখানে আমি একা, ভীনদেশী ।
২৫।১০।১৯৮৩
[কৃতজ্ঞতাঃ কবিতা [...]

দিনলিপি, পৃথিবীর পথে বিপ্রতীপ

প্রবাসের কথা…[০৭]

১।
এবার রেজিনায় দীর্ঘ শীতকাল। মার্চের শুরুতেও রীতিমতো ভয়াবহ ঠান্ডা। মাঝে একদিন সকালে যখন ইউনিভার্সিটিতে যাই, তখন উইন্ড চিল সহ তাপমাত্রা মাইনাস সাতচল্লিশ ডিগ্রী সেলসিয়াস। ইউনিভার্সিটিতে যাবার পথে বরফে আছাড় খেলাম, তবে ভাগ্য ভালো ব্যাথ্যা তেমন পাইনি। ওয়ালমার্ট থেকে সস্তায় কেনা স্নো-বুট এক শীতেই কাবু। সেদিন সন্ধ্যায় দেশে এক মামার কাছে ফোন দিলাম। কথাপ্রসঙ্গে ঠান্ডা, বরফে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ফায়ারফক্স ব্রাউজারে সহজে গান ও ভিডিও ডাউনলোড

অনেক সাইটে দেখা যায় গান এবং ভিডিও দেখা বা শোনা গেলেও ডাউনলোডের কোন সরাসরি অপশন না থাকাতে গান বা ভিডিওটি সংগ্রহে রাখা সম্ভব হয় না। জনপ্রিয় ব্রাউজারে ডাউনলোড হেল্পার (Download Helper) নামে একটি চমৎকার অ্যাড-অন আছে যার সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
১। প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করে [...]

দিনলিপি

গাছ এবং খড়কুটোর তফাৎ আমি আজো বুঝিনা…

আজ থেকে প্রায় ১২/১৩ বছর আগে পড়াশুনা ফাঁকি দিয়ে পাড়ার মাঠে খেলতে যাওয়ার শাস্তি হিসেবে প্রতি সন্ধ্যায় আমার পিঠে একটা করে বেত ভাঙ্গা বাবার প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। খেলাধূলায় মোটেও ভালো ছিলাম না। না পারতাম ব্যাটিং, না বোলিং…তবু পরেরদিনই আবার খেলতে যেতাম। সন্ধ্যায় বাবা যথারীতি পিঠে লাঠি ভাঙ্গতে ভাঙ্গতে বলতেন, বেহায়াটার কান্ড দেখছো…প্রতিদিন মাইর [...]