ভালো লাগে...

তোমার চোখ এতো লাল কেন-নির্মলেন্দু গুণ

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী [...]

মতামত

কিউবায় পিসি বিক্রি, কিছু ভাবনা…কিছু প্রশ্ন

ইদানিং পত্রিকা হাতে নিলে মূল পাতার সংবাদগুলো তেমন একটা পড়তে ইচ্ছে করে না। মাঝে মধ্যে গরম কিছু ঘটলে মূল পাতার সংবাদ মনযোগ দিয়ে পড়ি। তেমন গরম কিছু চোখে না পড়ায় আজ সকালে প্রথম আলো হাতে নিয়েই সব পাতা বাদ দিয়ে প্রজন্ম ডট কম পাতায় চলে গেলাম। ছোট্ট একটা ছবির ক্যাপশনে চোখ আটকে গেলো-কিউবা-তে এখন থেকে [...]

দিনলিপি

বিপ্রতীপের রোজনামচা…

ঢাকা থেকে গতকাল বিকেলে এসে পৌছালাম। ঢাকা ছেড়ে আসার প্রায় দেড়মাস পর ঢাকা গিয়েছিলাম। অনেকদিন ধরে মনটা কেমন করছিলো…একবার ঢাকা যাই। বিশেষ কোন উপলক্ষ্য না থাকায় সুযোগটা হয়ে উঠছিলো না। দু’দিনের অফ এর দু’দিনের ছুটি নিয়ে রীতিমতো নাচতে নাচতে ঢাকা গেলাম। ভিজতে ভিজতে মেসে গিয়ে উঠলাম। নিজের টেবিলটায় যে টেবিলটায় গত পাঁচটা বছর আমার অভাবে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

নিউক্লিয়ার এনার্জির সাতকাহন

নিউক্লিয়ার এনার্জি কী ?
বর্তমান সময়ের আলোচিত একটি শক্তি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বা পরমানু শক্তি। প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য শক্তির উৎসগুলো থেকে নিউক্লিয়ার এনার্জি কিছুটা আলাদা। কারণ এই শক্তি আসে পদার্থের একেবারে কেন্দ্রস্থল নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে পাওয়া যায় বলে এই শক্তির নাম নিউক্লিয়ার এনার্জি।
এই নিউক্লিয়ার প্রযুক্তির মূলে রয়েছে নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া যার মাধ্যমে পরমাণু [...]

দিনলিপি, মতামত

আমরা সবসময় হিট!

আমাদের মানবতাবোধ খুব বেশি। তাই আমরা কি-বোর্ড আর আঙ্গুলের সঙ্গমে একের পর এক ব্লগ প্রসব করি…সাংবাদিকতায় আমরা সত্য প্রকাশে নির্ভীক। সিডর, ভূমি ধ্বস, দূর্ভিক্ষ কিংবা ইয়াবা ইস্যু …সবখানেই আমরা সোচ্চার।
সিডরে আক্রান্তদের অনেকেই হয়তো খোলা আকাশের নিচে এখনও। আমরা জানিনা মুহূর্তের মাঝে সবকিছু হারানো দুবলার চরের মানুষেরা কেমন আছেন…জানার প্রয়োজনও নেই। তারা একসময় আমাদের মানবতাবোধ প্রকাশের [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

আবর্জনা থেকে শক্তি

ভূমিকাঃ
প্রতিদিনই কমবেশি সকল বাসা বাড়িতেই আবর্জনা হয়। আমরা সেসব আবর্জনা ফেলে দেই । কিন্তু আপনারা কি জানেন, আবর্জনা থেকেও তৈরি করা সম্ভব শক্তি। পৃথিবীর বিভিন্ন দেশেই এখন আবর্জনা থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের প্রায় ৩৫টিরও বেশি দেশে রয়েছে আবর্জনা থেকে শক্তি উৎপাদনের প্লান্ট। তবে এদের মধ্যে শীর্ষ স্থানীয় ৫টি দেশ হলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, [...]

ভালো লাগে..., স্বদেশ

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো-নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ” কখন আসবে কবি?’
এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না।
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, [...]