দিনলিপি, মতামত

আমরা সবসময় হিট!

আমাদের মানবতাবোধ খুব বেশি। তাই আমরা কি-বোর্ড আর আঙ্গুলের সঙ্গমে একের পর এক ব্লগ প্রসব করি…সাংবাদিকতায় আমরা সত্য প্রকাশে নির্ভীক। সিডর, ভূমি ধ্বস, দূর্ভিক্ষ কিংবা ইয়াবা ইস্যু …সবখানেই আমরা সোচ্চার।
সিডরে আক্রান্তদের অনেকেই হয়তো খোলা আকাশের নিচে এখনও। আমরা জানিনা মুহূর্তের মাঝে সবকিছু হারানো দুবলার চরের মানুষেরা কেমন আছেন…জানার প্রয়োজনও নেই। তারা একসময় আমাদের মানবতাবোধ প্রকাশের [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

আবর্জনা থেকে শক্তি

ভূমিকাঃ
প্রতিদিনই কমবেশি সকল বাসা বাড়িতেই আবর্জনা হয়। আমরা সেসব আবর্জনা ফেলে দেই । কিন্তু আপনারা কি জানেন, আবর্জনা থেকেও তৈরি করা সম্ভব শক্তি। পৃথিবীর বিভিন্ন দেশেই এখন আবর্জনা থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের প্রায় ৩৫টিরও বেশি দেশে রয়েছে আবর্জনা থেকে শক্তি উৎপাদনের প্লান্ট। তবে এদের মধ্যে শীর্ষ স্থানীয় ৫টি দেশ হলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, [...]

ভালো লাগে..., স্বদেশ

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো-নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ” কখন আসবে কবি?’
এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না।
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ইউনিকোডঃ কি এবং কেন?

কিছুদিন আগের কথা। রাত দেড়টার মতো। ঘুমুতে যাবার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মোবাইলে এক বন্ধুর কল আসলো। কল ধরার সাথে সাথেই ঝাড়ি শুরু ‘…ব্যাটা, এইটা কি বাংলা সাইট বানাইছস…লেখাতো সব বাক্স বাক্স দেখায় । অন্য বাংলা সাইট তো ভালোই দেখায়। আমি পত্রিকার সাইটের বাংলা লেখাতো ভালোই দেখতে পারি। শুধু তোদের সাইটে ঝামেলা…’ । আমি এবার [...]

ভালো লাগে...

জেরমির বেহালা

মাঝে মাঝে মন খারাপ থাকলে এই গানটা শুনতে ভালো লাগে…আজ যেমন লাগছে…
——————————————————
চুপি চুপি রাত নেমে এলে পরে ভাংগা জানালার শার্সিটা খুলে যায়
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা
পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত কে জানে [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

বায়োডিজেল | নবায়নযোগ্য শক্তি

বায়োডিজেল হলো উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক ধরনের বিকল্প জ্বালানী। রসায়নের ভাষায় বায়োডিজেল হলো উদ্ভিদ হতে প্রাপ্ত তেলের মিথাইল বা ইথাইল এস্টার। ধারণা করা হয়, সালোক সংশ্লেষণের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই সঞ্চিত রাসায়নিক শক্তিই হলো বায়োডিজেলের শক্তির উৎস।
বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকেই বিশ্বব্যাপী তৈরি হচ্ছে বায়োডিজেল। সাধারণত সূর্যমূখী, নারিকেল, সুগারবিট, আখ, পাম, সয়াবিন [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকৌশলে নতুন মাত্রা যোগ করছে ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং

পৃথিবী পাল্টাচ্ছে, নতুন নতুন প্রযুক্তির ছোঁয়ায় পালটে যাচ্ছে প্রকৌশলের চেহারাও। এসব নতুন নতুন প্রযুক্তি প্রকৌশলীদের কর্মকান্ডকে অনেক সহজ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিককালে প্রকৌশলের গবেষনায় যুক্ত হয়েছে একটি নতুন ধারা,যার নাম ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং। ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং এমন একটি প্রক্রিয়া যেখানে জ্যামিতিক মডেল সহ বিভিন্ন টুলের সাহায্যে সিমুলেশন, অনুকূল পরিবেশ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহন ইত্যাদি কাজ খুব সহজেই [...]