Archive for the tag 'শক্তি'

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশিত হলো ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সহজ করে নবায়নযোগ্য শক্তি
লেখকঃ মুহম্মদ আবুল হাসান ও বিপ্র রঞ্জন ধর
প্রকাশকঃ টেকনোলজি টুডে
প্রথম প্রকাশঃ মার্চ ২০০৮
মোট পৃষ্টাঃ ১০৩
ISBN: 9847024400000
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[নিজের ঢোল একটু পিটাই...যেহেতু নিজের প্রথম বই...]
আজই প্রেস থেকে হাতে এলো আমার প্রথম বই ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’। বইটি আমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক সাময়িকী টেকনোলজি টুডে সম্পাদক [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

আসুন শক্তি বাঁচাই…

>বাজারে এখন শক্তি সাশ্রয়ী বাতি পাওয়া বেশ সহজলভ্য। তাই প্রচলিত বাতির বদলে শক্তি সাশ্রয়ী বাতি ব্যবহার করুন। এছাড়া প্রয়োজন নেই এমন জায়গায় বাতি জ্বলিয়ে রাখবেন না। এক কক্ষ থেকে অন্য কক্ষে যাবার সময় (যদি কেউ না থাকে) অবশ্যই খেয়াল করে বাতি বন্ধ করে যান।

>কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ওয়াশিং [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

নিউক্লিয়ার এনার্জির সাতকাহন

নিউক্লিয়ার এনার্জি কী ?
বর্তমান সময়ের আলোচিত একটি শক্তি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বা পরমানু শক্তি। প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য শক্তির উৎসগুলো থেকে নিউক্লিয়ার এনার্জি কিছুটা আলাদা। কারণ এই শক্তি আসে পদার্থের একেবারে কেন্দ্রস্থল নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে পাওয়া যায় বলে এই শক্তির নাম নিউক্লিয়ার এনার্জি।
এই নিউক্লিয়ার প্রযুক্তির মূলে রয়েছে নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া যার মাধ্যমে পরমাণু [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

আবর্জনা থেকে শক্তি

ভূমিকাঃ
প্রতিদিনই কমবেশি সকল বাসা বাড়িতেই আবর্জনা হয়। আমরা সেসব আবর্জনা ফেলে দেই । কিন্তু আপনারা কি জানেন, আবর্জনা থেকেও তৈরি করা সম্ভব শক্তি। পৃথিবীর বিভিন্ন দেশেই এখন আবর্জনা থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের প্রায় ৩৫টিরও বেশি দেশে রয়েছে আবর্জনা থেকে শক্তি উৎপাদনের প্লান্ট। তবে এদের মধ্যে শীর্ষ স্থানীয় ৫টি দেশ হলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

বায়োডিজেল | নবায়নযোগ্য শক্তি

বায়োডিজেল হলো উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক ধরনের বিকল্প জ্বালানী। রসায়নের ভাষায় বায়োডিজেল হলো উদ্ভিদ হতে প্রাপ্ত তেলের মিথাইল বা ইথাইল এস্টার। ধারণা করা হয়, সালোক সংশ্লেষণের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই সঞ্চিত রাসায়নিক শক্তিই হলো বায়োডিজেলের শক্তির উৎস।
বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকেই বিশ্বব্যাপী তৈরি হচ্ছে বায়োডিজেল। সাধারণত সূর্যমূখী, নারিকেল, সুগারবিট, আখ, পাম, সয়াবিন [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

পোষাক থেকে শক্তি!

ধরুন, অনেকদিন পর এক পুরনো বন্ধুর ফোন পেয়েছেন। কিন্তু মোবাইলে তখন একফোঁটাও চার্জ নেই। কিংবা ধরুন, দীর্ঘ ভ্রমনে হঠাৎ করে আপনার আইপডের চার্জ ফুরিয়ে গেলো। আশেপাশে মোবাইল ফোন বা আইপডে চার্জ দেয়ার মতো তেমন কোন সুযোগ নেই।এখন কি করবেন? চুপচাপ বসে থাকবেন। নাহ…একটু দাড়িঁয়ে হাঁটাহাঁটি করে আসুন…এতেই আপনার পোষাকেই উৎপন্ন হবে বিদ্যূত। আর এতেই চার্জ [...]

বিজ্ঞান ও প্রযুক্তি

ফুয়েল সেল সম্পর্কে প্রাথমিক ধারনা

বিশ্বজুড়ে বর্তমানে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে যেসব প্রযুক্তির কথা সম্প্রতি বেশি শোনা যাচ্ছে তার মাঝে উল্লেখযোগ্য একটি হলো ফুয়েল সেল। ফুয়েল সেল হচ্ছে এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সরাসরি ডিসি কারেন্ট হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি এবং তাপ উৎপন্ন হয়।
অন্যান্য সাধারন তড়িৎ রাসায়নিক কোষের মতো ফুয়েল সেলেও অন্যোড [...]